শিরোনাম
পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

সফল খামারি হিসেবে ফয়ছল আহমদের হোসেন শহিদ সোহরাওয়ার্দী পদক লাভ

সাকির আমিন / ৭৬৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

সাকির আমিন, ছাতকঃ
একাদারে একজন সফল খামারি সফল উদ্যোগক্তা ও  ব্যবসায়ী হিসেবে  বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ উপজেলা ডেইরি এসোসিয়েশনের সভাপতি ফয়ছল আহমদ তার কৃতিত্বের সাক্ষর রাখায় হোসেন শহিদ সোহরাওয়ার্দী পদক লাভ করেছেন।  ৭১ মিডিয়া ভিশনের উদ্যোগে শুক্রবার বিকেলে রাজধানী ঢাকার বিজয় নগরে ৭১ হোটেলের ভি আই পি অডিটোরিয়ামে মাদকের ভয়ালথাবা থেকে যুবসমাজকে রক্ষায় আমাদের করণীয় শীর্ষক    এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বিচারপতি এস এম মুজিবুর রহমান। সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী মঞ্জুর হোসেন ইশার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ৭১ মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম রিপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কামাল উদ্দিন, অর্থ সচিব পীর জাদা শহিদুল হারুন, এটিএন বাংলা উপদেষ্টা অনুষ্ঠান তাশিক আহমদ, সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপের নির্বাহী পরিচালক গোলামফারুক মজনু,৭১ মিডিয়া ভিশনের সিলেট বিভাগীয় সমন্বয় সাংবাদিক সাকির আমিন  প্রমূখ।অনুষ্টান শেষে উদ্যোগক্তা হিসাবে  বিশেষ অবদানের স্বীকৃতি স্বরপ সফল খামারি হিসেবে প্রধান অতিথি   প্রেসকাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম পদক তোলে দেন।  ফয়ছল আহমদের হাতে  উল্লেখ্য ৭১ মিডিয়া ভিশনের পক্ষ থেকে খোঁজে বের করে সমাজের নানা বিষয়ের উপর সফল ব্যক্তি ও প্রতিষ্টানকে পদক দেয়া হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;