শিরোনাম
পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।    
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

সমাজ সেবায় অবদানের জন্য শামসুর রহমান বেলালের মানবাধিকার পদক লাভ

সাকির আমিন, ছাতক: / ৪৯৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

সাকির আমিন, ছাতকঃ
জাতীয় মানবাধিকার সোসাইটির উদ্যোগে প্রথম কনভেনশন ২০২৪ উপলক্ষে রাজধানী ঢাকার সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানের বিশেষ অতিথি নিউজিল্যান্ডের শিক্ষা বিদ ও মানবাধিকার বিশেষজ্ঞ ড.জ্যাক অ্যাড ওয়ার্ড অ্যাফরনের হাত থেকে মানবাধিকার পদক গ্রহন করেন সুনামগঞ্জের ছাতক উপজেলার চরবাড়ুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি শামসুর রহমান বেলাল। জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান ও আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির প্রশাসক এবং বোর্ড অব গর্ভনেন্স চেয়ারম্যান অধ্যাপক ড.মোহাম্মদ নজরুল ইসলাম তামিজীর সভাপতিত্বে ও এইউবি ট্রেজারার মোহাম্মদ আব্দুল অদুদের পরিচালনায় অনুষ্ঠিত কনভেনশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ল ফাউন্ডেশনের চেয়ারম্যান বিচার পতি আলী আসগর খান। স্বাগত বক্তব্য রাখেন ব্যরিষ্টার আফতাব উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ব বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.আমান উল্লাহ, বিচার পতি মীর হাসমত আলী, হিডস গ্রুপের চেয়ারম্যান লায়ন ড.হারুন উর রশিদ প্রমূখ।উল্লেখ্য মানবাধিকার ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় মানবাধিকার সোসাইটির জরিপ অনুযায়ী শামসুর রহমান বেলালকে এ পদক দেওয়া হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;