শিরোনাম
চট্টগ্রামের সীতাকুণ্ডে  বিষাক্ত গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায়  নয়জনের মৃত্যু আহত ৩০ শ্রমিক পোরশায় কারিতাসের জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যেগ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি। সচিব পদে রদবদল । পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, ২০০ পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট জব্দ।  নওগাঁর পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, বেশ কিছু আত্মহত্যা।  ডিএমপি পুলিশের সাত কর্মকর্তার রদবদল। শেখ হাসিনাকে ও হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ।
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

কমলগঞ্জে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৪৪২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

 

মোঃ আলাউদ্দিন মৌলভীবাজার জেলা প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলায় সাইবার অপরাধ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপব্যবহার রোধে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে কমলগঞ্জ উপজেলা প্রশাসন।

 

কর্মশালায় সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এবং সঞ্চালনা করেন উপজেলা আইসিটি অফিসার রকিবুল হক।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

 

কর্মশালায় বক্তারা সাইবার নিরাপত্তা, অনলাইন প্রতারণা, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বনের উপর গুরুত্বারোপ করেন। অংশগ্রহণকারীদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বলা হয়, প্রযুক্তির সঠিক ব্যবহার যেমন সুযোগ সৃষ্টি করে, তেমনি এর অপব্যবহার মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।

 

কমলগঞ্জ উপজেলা প্রশাসনের এ উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ