শিরোনাম
পাটগ্রাম সীমান্তে বিজিবি’র ধাওয়া খেয়ে পাট ও সাইকেল ফেলে পালালো চোরাকারবারিরা কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ সাপাহারে অ’বৈধ কারেন্ট ও রিং জাল পু’ড়িয়ে ধ্বং’স সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মাতার ইন্তেকালে পাটগ্রাম প্রেসক্লাবের শোক বিহারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মিডিয়া সামিট-২০২৬ শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর আঘাতে জাপানে বিপর্যয় দুজনের মৃত্যু। জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

সাউথ এশিয়ান সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

লুৎফুর রহমান শাওন, ব্যুরো চীফ, সিলেটঃ / ৬৯৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪

লুৎফুর রহমান শাওন, ব্যুরো চীফ, সিলেটঃ

নেপালের কাঠমন্ডুতে আয়োজিত সাউথ এশিয়ান সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে। আর তাতে বাংলাদেশ একটি ইভেন্টে রানার আপ হয়েছে। তবে বাংলাদেশ তিনটি ইভেন্টে হয়েছে দ্বিতীয় রানার আপ। পুরুষ এবং মহিলা মিলে তিন ইভেন্টে অংশগ্রহণ করে রেগু, কুয়াড এবং টিম ইভেন্ট। কুয়াড ২টি সিলভার,
রেগু ২টি ব্রোঞ্জ, টিমইভেন্ট ১ টি ব্রোঞ্জ। নেপালের রাজধানী কাঠমন্ডুর রঙ্গশালা ইনডোর স্টেডিয়ামে তিন ধরে চলে সাউথ এশিয়ান সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ। তিন দিনের এই আয়োজন শেষ হয়েছে সমাপনী এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে। এশিয়ান সেপাক টাকরো ফেডারেশনের সাধারন সম্পাদক দাতো আবদুল হালিম পুরস্কার বিতরণ করেন। তিনি আশা প্রকাশ করেন একদিন অলিম্পিকে জায়গা করে নেবে সেপাক টাকরো। অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ান সেপাক টাকরো এসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ তানসির, সাধারণ সম্পাদক মো. ফারুক ঢালি, যুগ্ম সম্পাদক লুৎফুল করিম সোহেল। বাংলাদেশ দলের কোচ এবং ম্যানেজারের দায়িত্ব পালন করেন যথাক্রমে সরোয়ার আলম চৌধুরী মনি, ইয়াসির আরাফাত চৌধুরী পাবলু।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;