শিরোনাম
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা।
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

জামালপুরে সিংহজানী বহু মুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -পুরস্কার বিতরণ 

রিপোটারের নাম / ৫৮৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪

 

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি: সিংহজানী বহু মুখী উচ্চ বিদ্যালয় ও সিংহজানী কাচারীপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ১০৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

১১ ফেব্রুয়ারী রবিবার সকালে স্থানীয় শহরের সিংহজানী বহু মুখী উচ্চ বিদ্যালয়ের নিজ মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয় কতৃপক্ষ।

 

সিংহজানী বহু মুখী উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি আলহাজ্ব এ.কে.এম শফিকুল ইসলাম ( (জুলহাস) ও সিংহজানী কাচারীপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আয়নাল হকের সভাপতিত্বে ও সিংহজানী বহু মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিউর রহমান ও সিংহজানী কাচারীপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার সরকারের সম্পাদনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর -৫ সদর আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ এমপি।

 

সিংহজানী বহু মুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মজিবুল ইসলাম দিলীপ ও মোহাম্মদ সেলিম হাসানের সঞ্চালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, সি এম সি,চীফ এক্সিকিউটিভ, ইয়াং কনসালট্যান্স চেয়ারম্যান আই এম সি বি, এম জাকির হোসেন মনা,জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন জামালপুর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার ফরহাদ আলী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর ছালাম্মত প্রমুখ।

বার্ষিক ক্রীড়া পরিচালনা করেন সিংহজানী বহু মুখী উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম।

এসময় উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।খেলা শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;