শিরোনাম
চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক? নেপালে নয় দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার হলেন দুই শ্রমিক। জুমার দিনের ফজিলত এবং দোয়া কবুলের বিশেষ সময়।
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

চন্দনাইশ দোহাজারীতে টিসিবি’র ২১০ লিটার সয়াবিন উদ্ধার

রিপোটারের নাম / ১১২৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

মুহাম্মদ আরফাত হোসেনঃ চন্দনাইশ উপজেলার দোহাজারীতে টিসিবি’র সরকারি ২১০ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত।  ১৫ এপ্রিল শনিবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় দোহাজারী সদর বাজার আল্লাহর দান বাণিজ্যিক নামীয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২ লিটারের ১০৫ বোতল সয়াবিন তেল উদ্ধার করে। দোকানে মালিক মোহাম্মদ ওসমানকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। তেল বহনকারী ভ্যান চালক আবদুর রাজ্জাকের স্বীকারোক্তি মতে সে ওই এলাকার ডিলার আরিফুল ইসলাম সুমনের ব্যবসা প্রতিষ্ঠান মায়ের দোয়া ট্রেডার্সের গোডাউন থেকে এ তেল বহন করে ৭০ টাকা ভাড়া পেয়েছেন। এব্যাপারে দোহাজারী পৌরসভার সহায়ক সদস্য শাহ আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন বলে জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম বলেছেন, খবর পেয়ে ভ্রাম্যমান পরিচালনা করে টিসিবি’র তেল উদ্ধার করা হয়। তবে এব্যাপারে আজ ১৬ এপ্রিল সমন্বয় সভায় উপস্থাপনের পাশাপাশি জেলা প্রশাসক মহোদয়কে লিখিতভাবে অবহিত করবেন বলে জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ