শিরোনাম
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা।
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

এস.ডি.জীবন’র ওয়েব ফিল্ম “দুনিয়ার খেলা” অনলাইনে আসছে আগামীকাল 

রিপোটারের নাম / ৬০৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪

 

বিনোদন ডেস্ক: প্রিমিয়ার শোর মাধ্যমে মুক্তি পাওয়া তরুণ নির্মাতা এস.ডি. জীবন’র ওয়েব ফিল্ম ‘দুনিয়ার খেলা’ অনলাইনে আসছে আগামীকাল। ১২ মে রবিবার বিকাল ৪:৩০ মিনিটে “জীবন প্রিয়া ডিজিটাল” ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে এস.ডি.জীবন’র নির্মিত প্রথম ওয়েব ফিল্ম ‘দুনিয়ার খেলা’।

 

০৭ মে মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম হলে প্রিমিয়ার শো”র মাধ্যমে মুক্তি পায় ওয়েব ফিল্ম “দুনিয়ার খেলা”। বিকেল সোয়া ৪টায় এর প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর পৌনে ৬টা ও সোয়া ৭টায় আরও দুইবার প্রদর্শিত হয় ছবিটি।

 

“জীবন প্রিয়া ডিজিটাল” প্রযোজিত এই ওয়েব ফিল্মটি নিয়ে পরিচালক এস.ডি.জীবন বলেন, ‘এটি আমার নির্মিত প্রথম ওয়েব ফিল্ম। মুলত আমার একটি স্বপ্নের প্রজেক্ট। আমি যুব সমাজকে সুন্দর একটি বার্তা দেয়ার লক্ষ্যে ‘দুনিয়ার খেলা’ নির্মাণ করেছি।অভিনেতা-অভিনেত্রীরা সবাই নিজেদের সেরাটা দিয়ে কাজ করেছেন। প্রিমিয়ার শোতে দর্শকদের ভালোবাসা পেয়ে আমি সত্যিই আনন্দিত। আশা করছি প্রিমিয়ার শো’র মতো অনলাইনেও দর্শকপ্রিয়তা পাবে “দুনিয়ার খেলা”।

 

“দুনিয়ার খেলা”ওয়েব ফিল্মে রয়েছে দুটি গান। গানগুলো লেখা ও সুর করার পাশাপাশি কন্ঠ দিয়েছেন তাফসির শারন। ব্যাকগ্রাউন্ড মিউজিক ও করেছেন তিনি। এই গানগুলোর কারণে ফিল্মটিতে অন্যরকম একটি মাত্রা যোগ হয়েছে। রাকিবুল হাসানের সুপারভিশনে এই ওয়েব ফিল্মের ইন এসোসিয়েশন আশিক খান ফিল্মস।চিত্রগ্রহনে ছিলেন আর আই লিপসন।

প্রিয়া সেন’র রচনায় এই ওয়েব ফিল্মে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন আশিক খান চৌধুরী ও খান রশ্নি, রিকো ডি রোজারিও, তানহা নুফা। অন্যান্য চরিত্রে বাপ্পা দ্বীপ রায়, নুরুল কবির, মাহফুজ সাফি, ডিজে রুবেল, এম এন শিপু, মেহেদি ও নিরব উদ্দিনসহ আরো অনেকে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;