শিরোনাম
নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সমাজকল্যাণ পরিষদ কর্তৃক চেক বিতরণ।  এনসিপি গাড়িবহরে হামলার ঘটনায় আসামিদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর। দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বেনজীর আহমেদ , ইউরোপের যাওয়ার চেষ্টা। দহগ্রামে শিক্ষকের দাবীতে রাস্তা অবরোধ করে তৃতীয় দিনের মত ক্লাস বর্জন শিক্ষার্থীদের  পাটগ্রামে ধরলা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি হাসান রাজিব প্রধান হৃদয়ের ডাকের উদ্যোগে কর্ণফুলীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত লালমনিরহাটে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করার দাবীতে জামায়াতের গণ মিছিল পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু: ওঝার কাছে গিয়ে সময় অপচয়ের পর হাসপাতালে চিকিৎসা চলাকালে শেষ রক্ষা হলো না।  পোরশায় জমি সংক্রান্ত সালিশে মারামারি, ইউপি সদস্যসহ প্রতিপক্ষের হামলায় আহত ৫ পাটগ্রামে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগঠক মামুনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর ।

রিপোটারের নাম / ৭৬৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

 

চট্টগ্রাম প্রতিনিধি: চট্রগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগঠক মোহাম্মদ মামুন উর রশীদ মামুনের মোহরা কামাল বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে – অফিসে দফায় দফায় হামলা ও ভাংচুর করেছে চান্দগাও থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আজমের লোকজন।

ছাত্র জনতার আন্দোলনের মুখে গত সোমবার ৫ আগষ্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশ ছাড়ার পরই এসব হামলা করা হয়েছে।

ঘটনার শিকার মোহাম্মদ মামুন উর রশীদ মামুন জানান চান্দগাও থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আজম যুবদলের নেতা মোহাম্মদ আরাফাত – খোকন – জয়নাল – নুরুল হকের নেতৃত্বে লুটপাট ,ভাংচুর করেন , ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ আড়াই লক্ষ টাকা সহ ৪০ লক্ষ টাকা মতন মার্কেট মালপত্র লুটপাট করেন ।

তিনি আরো বলেন আমার পিতার তিল তিল করে গড়ে উঠা খাজা আজমীর শপিং সেন্টার প্রতিটি দোকানে এ হামলা হয়।

মানুষের উপকার ছাড়া আমি কারো ক্ষতি করিনি প্রতিহিংসার রাজনীতির কারণে মোহাম্মদ আজমের লোকজন অতর্কিত হামলা করে আমার ব্যাবসা প্রতিষ্ঠান তছনছ করেছেন এতে আমি অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এইচটি বাংলা কে বলেন বিএনপি ভাঙচুর ও লুটপাটের রাজনীতিতে বিশ্বাসী নয়। রাজনৈতিক প্রতিহিংসায় কারও বসতবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো বড়ই অমানবিক। বিএনপির কোন নেতা এই হামলায় জড়িত থাকলে আইনের আওতায় আনা হবে। নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, কেউ যাতে কারো ক্ষতি করতে না পারে সবাইকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কোন ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। মানুষের জানমালের নিরাপত্তায় আমরা কাজ করছি।

সেনাবাহিনীর কঠোর অবস্থানের কারণে পরবর্তী সময়  পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


এই ক্যাটাগরির আরো সংবাদ