শিরোনাম
পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা।  তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে আটক করল বিজিবি চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

চন্দনাইশ পৌরসভা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী

রিপোটারের নাম / ৫৫১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, যারা দেশের মানুষকে সকল প্রকার অধিকার বঞ্চিত করেছিলেন মুক্তিকামী ছাত্র-জনতা তাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। তারা ইতিহাসের আস্তা খুড়ে নিক্ষেপ হয়েছে। অতীতে বাংলাদেশে কোন স্বৈরাচারী সরকার স্থান পায়নি, আগামীতেও পাবে না। এটায় দেশের মানুষ প্রমাণ করেছে। এদেশের যুব সমাজ, ছাত্র সমাজ সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে। এ সময় কোন ধরনের ইস্যু সৃষ্টি করে কোনভাবে এই এগিয়ে যাওয়াকে নসাৎ করতে দেয়া যাবে না। অপ-রাজনীতি, অসুস্থ রাজনীতি ও অসুস্থ সংস্কৃতিকে পরিবর্তন করে দেশে অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। সংখ্যালুঘুদের নিরাপত্তার জন্য সবাইকে কাজ করতে হবে। কারণ তারা বাঙ্গালী, আমরাও বাঙ্গালী। তাদের নিরাপত্তা দিয়ে সুস্থ রাজনীতি প্রতিষ্ঠার জন্য আহবান জানান। তিনি বলেন, দেশে ইসলামী শাসন কায়েম করতে হলে সৎ নেতৃত্ব দরকার। আদর্শ সমাজ ব্যবস্থা কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলতে দেশ সংস্কারের কাজ চলছে। সাধারণ মানুষের মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, সেবা নিশ্চিত করার জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আল-কোরানকে ধারণ করে নবী করিম (সঃ)’র সমাজ ব্যবস্থার রূপরেখা বাস্তাবায়নে কাজ করতে হবে। ফ্যাসিবাদী সরকার ক্ষমতার অপব্যবহার করে বিচার বহিঃভূত হত্যা চালিয়েছে রাজনৈতিক প্রতিহিংসার বশভূত হয়ে। ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে জামায়াতে ইসলামী বাংলাদেশ পৌরসভা শাখার উদ্যোগে সংগঠনের আমীর মাওলানা কাজী কুতুব উদ্দীনের সভাপতিত্বে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। গাছবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমীর, কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, উপজেলা আমীর মাওলানা আয়ুব আলী, সেক্রেটারী মাওলানা কুতুব উদ্দীন, জেলা শ্রমিক ফেডারেশনের সেক্রেটারী মাওলানা আরিফুর রশিদ, মাওলানা আবদুল খালেক নেজামী, ছাত্র শিবিরের সভাপতি হাবিবুল্লাহ ফয়সাল, জামায়াত নেতা যথাক্রমে অধ্যাপক আজম খান, আবদুল মান্নান, জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দীন, শফিউল ইসলাম, হারুনুর রশিদ, জমির আদনান, মোজাফ্ফর আহমদ, আবদুর রহিম, ব্যাংকার ইব্রাহিম খলিল, কমরুদ্দীন সিকদার প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;