শিরোনাম
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা।
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে শক্তভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান : জামায়াতে ইসলামের আমির

রিপোটারের নাম / ৪৪২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক : অন্তর্বর্তী সরকারকে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে শক্তভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। 

শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগ সরকারের গড়া সিন্ডিকেটের কারণেই দ্রব্যমূল্য লাগামহীন বাড়ছে, মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে শক্তভাবে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সারা জাতির ওপর জুলুম করেছে। এখনও সেই জুলুমের ভার এই জাতিকে বহন করতে হচ্ছে। তাদের আমলে গড়া সিন্ডিকেট এখনো এই সরকার ভাঙতে পারেনি। জাতি যে প্রত্যাশা করেছে সেটা তারা পূরণ করতে পারেনি। জনগণকে সঙ্গে নিয়ে সাহসিকতার সঙ্গে সরকারকে এগিয়ে যেতে হবে।

ডা. শফিকর রহমান বিস্ময় প্রকাশ করে বলেন, কীভাবে এক দেশের শাসক নিজের গদি টিকিয়ে রাখতে গুলি চালানোর নির্দেশ দেয়। গুলি চালালেই গদি রক্ষা হয় না। তারা মনে করেছে আমরাই সব। যেভাবে ফেরাউন বলেছিল ‘আমিই তোমাদের রব’। তারা ধরাকে সরা জ্ঞান করেছিল। তারা শুধু আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেয়নি বরং হেলমেট বাহিনীকেও ব্যবহার করেছিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;