শিরোনাম
চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক? নেপালে নয় দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার হলেন দুই শ্রমিক। জুমার দিনের ফজিলত এবং দোয়া কবুলের বিশেষ সময়।
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

রবিবার শপথ নেবেন চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাত হোসেন।

রিপোটারের নাম / ৪৪৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হিসেবে কাল রবিবার (৩ নভেম্বর) শপথ নেবেন বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে তাকে শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। শপথ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও বিএনপির কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা উপস্থিত থাকবেন।

 

এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর বিএনপির দফতরের দায়িত্বরত ইদ্রিস আলী বলেন, ‘মেয়র হিসেবে ডা. শাহাদাত হোসেন শপথ গ্রহণের পর দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যাবেন। সেখানে মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। এরপর তিনি মেজবানে অংশগ্রহণ করবেন। পুরানা পল্টনে বিএনপির দলীয় কার্যালয় সংলগ্ন জোনাকি কমিউনিটি সেন্টারে এ মেজবানের আয়োজন করা হচ্ছে। ডা. শাহাদাতের শপথ গ্রহণ উপলক্ষে চট্টগ্রাম থেকে আসা অন্তত দেড় থেকে দুই হাজার নেতাকর্মী ঢাকায় অবস্থান করছেন। আগামী মঙ্গলবার শাহাদাত হোসেন চট্টগ্রামে ফিরে মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন।’

 

 

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামের কাছে পাঠানো স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত চিঠির আমি পেয়েছি। ওই চিঠিতে বলা হয়, আগামী ৩ নভেম্বর (রবিবার) বেলা সাড়ে ১১টায় স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচিত মেয়রের শপথগ্রহণ হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ নির্বাচিত মেয়রকে শপথবাক্য পাঠ করাতে সম্মতি দিয়েছেন।’

 

এর আগে, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন নিয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের করা মামলায় গত ১ অক্টোবর চট্টগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং নির্বাচনি ট্রাইব্যুনাল মোহাম্মদ খাইরুল আমীনের আদালত তাকে মেয়র ঘোষণা করে রায় দেন। একইসঙ্গে ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশন সচিবকে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেন।

 

২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের ওই নির্বাচনের ঘোষিত ফলাফল অনুযায়ী তিন লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পাওয়ায় নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়। ঘোষণা অনুসারে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ৫২ হাজার ৪৮৯ ভোট। এরপর ভোটে কারচুপির অভিযোগে মামলা করেন ডা. শাহাদাত।


এই ক্যাটাগরির আরো সংবাদ