শিরোনাম
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার। 
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

ওষখাইন রজায়ী দরবারের ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল সম্পন্ন

রিপোটারের নাম / ৪৬৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

 

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় ঐতিহ্যবাহী ওষখাইন আলী নগর রজায়ী দরবার শরীফে রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (দঃ)মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল শনিবার হযরত ছৈয়্যদিনা আবু বকর ছিদ্দীক (রাঃ) জামে মসজিদ ময়দানে রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ খোরশেদুল্লাহ রজায়ী (মাঃজিঃআঃ) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

মাহফিলে শাহজাদা নাঈম উদ্দীন রজায়ী ও শাহজাদা ইমাম উদ্দীন রজায়ী যৌথ সঞ্চলনায় প্রধান ওয়াজিন হিসেবে তকরির করেন রাউজান উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট ইসলামি চিন্তাবীদ আল্লামা অধ্যক্ষ হাসান রেজা আল কাদের (মাঃজিঃআঃ),বিশেষ বক্তা হিসেবে তকরির করেন, না’ লাইন – ই- মোস্তফা সাঃ তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা ও চন্দনাইশ হযরত শাহ সূফী আলী রজা ও একরাম শাহ (রহঃ) এতিমখানা প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ কামরুদ্দীন নূরী (মাঃজিঃআঃ),মাওলানা আমজাদ হোসেন আলকাদেরী।

 

উক্ত মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি বলেন, বেলায়তের সম্রাট হলেন বড়পীর শেখ সুলতান সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী (রা.)। তিনি আউলিয়াদের সর্দার। উনার মাধ্যমে ইসলাম পুর্নজীবন লাভ করেছে। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজত, মিলাদ, কেয়াম ও তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্তি হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;