শিরোনাম
দাঁড়িপাল্লার জোয়ারে নরসিংপুর, চেলা নদীতে ত্রিমাত্রিক সেতুর ঘোষণা-সালাম মাদানীর শুরু হলো রক্তঝরা ভাষার মাস ফেব্রুয়ারি দহগ্রাম মুন্সিপাড়া একরামিয়া আনছারিয়া নূরানী একাডেমি হেফজ মাদ্রাসায় ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হ্যাঁ ভোটে বাংলাদেশ পুনর্গঠনের আহ্বান-কামারগাঁওয়ে সালাম মাদানী ইসলামপুর ইউপি নির্বাচনের চারবারের প্রার্থী মোঃ ইব্রাহিম আলী আর নেই রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল লালমনিরহাট থেকে অক্সফোর্ডে সুযোগ পেলেন ড. মমিন সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক। সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডের ক্যাচ মিসের মহড়ার জবাব দিচ্ছে ইংল্যান্ড ।

রিপোটারের নাম / ২৮৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : জমে উঠেছে ক্রাইস্টচার্চ টেস্ট। নিউজিল্যান্ডের সাথে সমানতালেই লড়ছে ইংল্যান্ড। আরও ভাল করলে বললে, নিউজিল্যান্ডের ক্যাচ মিসের মহড়ার জবাব দিচ্ছে ইংল্যান্ড। এক দিনে কিউইরা মিস করেছেন ছয়টি ক্যাচ। এক হ্যারি ব্রুকই ক্যাচ দিয়ে বেঁচেছেন চার বার। জীবন পাওয়া হ্যারি সুযোগের সদ্ব্যবহার করেছেন যথাযথ। তার সপ্তম টেস্ট সেঞ্চুরিতে ইংলিশরা দ্বিতীয় দিন শেষ করেছে ৫ উইকেটে ৩১৯ রান নিয়ে।

 

ব্রুক যখন ১৮ রানে ব্যাটিং করছিলেন তখন গালিতে দাঁড়িয়ে ক্যাচ লুফে নিতে পারেননি ফিলিপস। ব্রুক পরবর্তীতে জীবন পেয়েছেন আরও তিনবার। বেন স্টোকসকেও একবার জীবন দিয়েছেন নিউজিল্যান্ডের ফিল্ডাররা। ব্রুক দিন শেষ করেছেন ১৩২ রানে। চলতি বছরে ১০৯ ক্যাচের ৩৫টিই ছেড়েছেন ডেভন কনওয়ে, টম লাথামরা।

 

সাফল্যের হিসেবে ৭৫.৭ শতাংশ ক্যাচ দিয়েছেন কিউই ফিল্ডাররা। পরিসংখ্যানে তাদের চেয়ে কম সাফল্য আছে কেবল ওয়েস্ট ইন্ডিজের (৭৩.০৭ শতাংশ)। স্বাগতিকদের এমন ক্যাচ মিসের মহড়ায় প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে বেশ ভালো অবস্থানে ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ৩১৯ রান। কিউইদের চেয়ে ২৯ রানে পিছিয়ে থাকলেও ৫ উইকেট হাতে নিয়ে সকালের শুরুতে ব্যাটিংয়ে নামবেন ব্রুক ও স্টোকস। ৭৭ রানের ইনিংস খেলে পোপ ফিরলেও ব্রুকের সঙ্গে অপরাজিত থাকা স্টোকস করেছেন ৩৭ রান।


এই ক্যাটাগরির আরো সংবাদ