শিরোনাম
শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

চন্দনাইশের কবির পক্ষাঘাতে আক্রান্ত হয়ে ২ বছর বিছানায়, অর্থাভাবে চিকিৎসা চলছে না- সাহায্যের আবেদন

রিপোটারের নাম / ৬০৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

মুহাম্মদ আরফাত হোসেনঃ মানুষ মানুষের জন্যে আপনার ১ টি টাকায় বেঁচে যাবে ১টি প্রাণ। চন্দনাইশ উপজেলার হাশিমপুর ছৈয়দাবাদের প্রবাসী কবির পক্ষাঘাতে আক্রান্ত হয়ে দীর্ঘ ২ বছর ধরে মৃত্যুর প্রহর গুণছে। অর্থাভাবে চিকিৎসা নিতে পারছে না। অসহায় কবির চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন সমাজের বিত্তবানদের নিকট। সরেজমিনে গিয়ে জানা যায়, ছৈয়দাবাদ জোড়াপুকুর পাড় এলাকার মৃত আলী আহমদের ছেলে প্রবাসী মো. নুরুল কবির (৬৬) ২ বছর মালয়েশিয়া থাকার পর ২০১৯ সালে অসুস্থ হয়ে দেশে ফিরে আসে। ২০২১ সালে মে মাসে সে ব্রেইন স্ট্রোক করে পক্ষাঘাতগ্রস্থ হয়ে সংসারের বোঝা হিসেবে দিনাতিপাত করছে। স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে সংসারের রোজগার করার মতো কেউ না থাকায় তার স্ত্রী ছেনুয়ারা বেগম (৬০) বৃদ্ধ বয়সে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে সংসারের ঘানি টানতে হিমশিম খাচ্ছে। নিজস্ব কোন জায়গা-জমি না থাকায় ছেলে মেয়েরা অর্থাভাবে পড়ালেখা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি কবিরের চিকিৎসার ব্যয়ভার চালাতে অক্ষম পরিবারটি দীর্ঘ ২ বছরের অধিককাল ধরে চিকিৎসার অভাবে বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর প্রহর গোনছে কবির এ অসহায় পরিবারটিকে সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের মহৎ, হিতৈষী ব্যক্তিদের কাছে অনুরোধ জানিয়েছে পরিবারের সদস্যরা। তার বিকাশ ও নগদ মোবাইল নং- ০১৮২৩-৬৭১৬৮৫


এই ক্যাটাগরির আরো সংবাদ