শিরোনাম
চট্টগ্রামের বন্যাকবলিত স্থানে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী । শতাধিক মানুষের মাঝে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের বিনামূল্যে চশমা বিতরণ।  পাটগ্রামে শালিসী বৈঠককে কেন্দ্র করে বিএনপি নেতার মারধরের জেরে বিষপানে যুবকের আত্মহত্যার অভিযোগ নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সমাজকল্যাণ পরিষদ কর্তৃক চেক বিতরণ।  এনসিপি গাড়িবহরে হামলার ঘটনায় আসামিদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর। দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বেনজীর আহমেদ , ইউরোপের যাওয়ার চেষ্টা। দহগ্রামে শিক্ষকের দাবীতে রাস্তা অবরোধ করে তৃতীয় দিনের মত ক্লাস বর্জন শিক্ষার্থীদের  পাটগ্রামে ধরলা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি হাসান রাজিব প্রধান হৃদয়ের ডাকের উদ্যোগে কর্ণফুলীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত লালমনিরহাটে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করার দাবীতে জামায়াতের গণ মিছিল
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

সেনাবাহিনীর মেজর পদে পদোন্নতি পেলেন পটিয়ার আকিব হাসান

রিপোটারের নাম / ৪০৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

 

 

ইমতিয়াজ উদ্দীন, পটিয়া প্রতিনিধি :৭ পদাতিক ডিভিশনে কর্মরত (বরিশাল সেনানিবাস) ক্যাপ্টেন আকিব হাসান মেজর পদে পদোন্নতি পেয়েছেন।

 

গত ৮ ডিসেম্বর রবিবার তাকে র‍্যাংক ব্যাজ পড়িয়ে দেন ৭ পদাতিক ডিভিশনের জিওসি বিএ-৪৬৯৬ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজ মাহমুদ, এসজিপি, এনডিইউ, পিএসসি।

 

তিনি পটিয়া উপজেলা কালিয়াশ গ্রামের আনজুমান আরা পারভীন এবং অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্কতা রোকন উদ্দিন দম্পতির ১ম সন্তান। শিক্ষা জীবনে তিনি চট্টগ্রাম ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি শেষ করে দেশমাতৃকার সেবায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর ৭৫ তম বিএমএ লং কোর্সে যোগ দেন। দীর্ঘ ৩ বছর কঠোর প্রশিক্ষণ শেষে ২০১৭ সালের ২৭ ডিসেম্বর তিনি কমিশন প্রাপ্ত হন। সামরিক জীবনে তিনি সকল প্রশিক্ষণ দক্ষতা ও সফলতার সাথে শেষ করেন। পাশাপাশি তিনি এমআইএসটি হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন সম্পন্ন করন। ব্যক্তিগতভাবে তিনি অবিবাহিত। তার একমাত্র ছোটবোন আকিলা হাসান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এলএলবিতে অধ্যয়নরত।তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৎ, দক্ষ, মেধাবী এবং কর্তব্যপরায়ণ অফিসার। তিনি গত ৮ ডিসেম্বর ক্যাপ্টেন হতে মেজর পদে পদোন্নতি প্রাপ্ত হন।


এই ক্যাটাগরির আরো সংবাদ