শিরোনাম
চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক? নেপালে নয় দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার হলেন দুই শ্রমিক। জুমার দিনের ফজিলত এবং দোয়া কবুলের বিশেষ সময়।
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

এনএসআই অফিসার পরিচয়ে চাকরির প্রলোভন : ১ প্রতারক গ্রেফতার

রিপোটারের নাম / ৮৮৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ মে, ২০২৩

 

মোঃ শাহজালাল রানা,চটগ্রাম ব‍্যুরো প্রধানঃ চট্টগ্রামে চাকরি দেয়ার নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে এক ভুয়া এন‌এস‌আই আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, চট্টগ্রাম মেট্টো শাখার একটি চৌকস দল ও বায়েজিদ থানা পুলিশ।

এ সময় ওই প্রতারকের কাছ থেকে প্রতারণার নগদ ৩৫,০০০/- লেনদেনকালে প্রতারকে আটক করা হয়।

গতকাল ৩০ (এপ্রিল) ২০২৩ বিকাল ৩ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বায়েজিদ থানাধীন আতুরার ডিপোর কামরাবাদ এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে আটক করা হয়।

আটক আতোয়ার রহমান(৪০) গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার পূর্ব খামার দশলিয়া এলাকার মৃত আজিজুল হকের ছেলে।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান নতুন দিনকে বলেন,

আতোয়ারের বিরুদ্ধে এন‌এস‌আই কর্মকর্তা পরিচয়ে চট্রগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় সরকারি চাকরি প্রত্যাশীদের প্রলোভন দেখিয়ে ৫ থেকে ৬ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রয়েছে। এক চাকরি প্রত্যাশীর কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা লেনদেনকালে তাকে আটক করা হয়। পরে তার বাসায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্যাংকের চেকবই, নকল কর্মকর্তার স্ট্যাম্পসিল, একাধিক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ও ছবি জব্দ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ