শিরোনাম
চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

লালমনিরহাটের পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিপোটারের নাম / ৪১৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

 

এফ আই রানা ,লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে রাজু হোসেন নামে দেড় বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট কামাত এলাকায় নিজ বাড়ির পাশে পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

 

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি মেম্বার (সদস্য) ফরহাদ হোসেন লিটন।

 

স্থানীয়রা জানান,শিশুটির দাদি গরুকে পানি খাওয়াচ্ছিলেন ও পরিবারের অন্য সদস্যরা নিজ বাড়ির কাজে ব্যস্ত ছিলেন । এ সময় রাজু বাইরে বাঁশের কঞ্চি দিয়ে খেলা করছিলো। কিছুক্ষণ পর রাজুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন দাদী। খোঁজাখুজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে রাজুকে ভাসতে দেখেন পরিবারের লোকজন। পরে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

 

এ বিষয়ে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি মেম্বার (সদস্য) ফরহাদ হোসেন লিটন জানান, পুকুরের পানিতে ডুবে রাজু নামের এক শিশুর মৃত্যু হয়েছে । ঘটনাটি খুবই দুঃখজনক। এমন ঘটনা থেকে রক্ষা পেতে সকল অভিভাবকদের সচেতন হওয়া দরকার ।


এই ক্যাটাগরির আরো সংবাদ