শিরোনাম
শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে ১২ জন কারা পরিদর্শকের মধ্যে ৮ জন বিএনপি নেতা-কর্মী।

রিপোটারের নাম / ৪৫০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : নিয়োগ পাওয়া ১২ জন হলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আমিনুল ইসলাম, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, যুবদলের বিলুপ্ত নগর কমিটির সহবিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, সহসভাপতি আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য আতাউল্লাহ সম্রাট, নগর বিএনপির সদস্য জাফর আহম্মদ, নগর মহিলা দলের যুগ্ম সম্পাদক কামরুন নাহার, সাবেক যুগ্ম সম্পাদক সুলতানা বেগম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল বরণ বিশ্বাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম জেলার সমন্বয়কের দায়িত্ব পালনকারী জোবাইরুল আলম, শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান নাছির উদ্দিন ও কোতোয়ালি বদরপাতি এলাকার সৈয়দ আবুল বশর।

 

 

জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর চট্টগ্রাম কারাগারে বেসরকারি পরিদর্শক পদে নিয়োগ পেতে প্রায় ৫০০ আবেদন জমা পড়ে জেলা প্রশাসকের কার্যালয়ে। সেখান থেকে যাচাই-বাছাই করে পাঠানো হয় বিভাগীয় কমিশনারের কাছে।

 

৫ আগস্টের আগে এই পদে ছিলেন ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগসহ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা ব্যক্তি ও তাদের সমমনা লোকজন। ১২ পদের মধ্যে সবাই ছিলেন দলীয় পরিচয়ধারী।

 

সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রাম সম্পাদক আখতার কবির চৌধুরী প্রথম আলোকে বলেন, দলীয় লোকদের এসব পদে নিয়োগ না দিয়ে মানবাধিকার কর্মীদের দায়িত্ব দেওয়া উচিত। দুর্নীতি প্রতিরোধ ও অসহায় মানুষদের জন্য যাতে কাজ করতে পারে। এখন বেতন-ভাতাবিহীন এই দায়িত্ব পালন যাতে দুর্নীতির সুযোগ করে না দেয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ