শিরোনাম
চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।  বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত।  তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

সাতক্ষীরায় বাল্যবিবাহ, অপরাধে জরিমানা ৬০ হাজার  

রিপোটারের নাম / ৪৫৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

 

জহর হাসান সাগর সাতক্ষীরার প্রতিনিধি : তালা উপজেলার পল্লীতে ১৬ বছরের কিশোরের সাথে ১৪ বছর বয়সী কিশোরীর বাল্যবিবাহ দেওয়ার অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এর আগে সকালে উপজেলার খলিষখালী ইউনিয়নের গনেশপুর গ্রামে উক্ত কিশোর-কিশোরীর বাল্যবিবাহ দেয়া হয়।

 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নামজুন নাহার বলেন, বৃহস্পতিবার সকালে খলিশখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রর সাথে য়ে খলিষখালী শৈব বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীর বিয়ের খবর পান তারা। এ সময় ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। এক পর্যায়ে বাল্যবিবাহের সহযোগিতার দায়ে তাদের অভিভাবকদের ষাট হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এছাড়া বাল্যবিবাহে নিষেধাজ্ঞা, জরিমানার টাকা অনাদায়ে প্রত্যেকে পনের দিনের জেল এবং অভিভাবকদের মুচলেকা গ্রহণ করা হয়। এ সময় নগদ ৬০ হাজার টাকা পরেশোধ করেন তারা।

 

এ সময় তিনি আরও জানান, খলিষখালী ইউনিয়নের ম্যারেজ রেজিস্ট্রারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক, ডিডিএলজি এবং জেলা রেজিস্ট্রারকে পত্র দেয়া হবে। তালা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট শেখ মোঃ রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;