শিরোনাম
পোরশায় ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ’ শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত।  পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে তিনবিঘা করিডোরে বিএসএফ-বিজিবির মিষ্টি বিনিময় পাটগ্রামে জাতীয় মৎস্য পক্ষ পালিত: আধুনিক প্রযুক্তিতে মাছ উৎপাদনের আহ্বান পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন।  পাটগ্রামে প্রিপেইড মিটার অপসারণ ও গ্রিড বৃদ্ধির দাবিতে মানববন্ধন ​ রংপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক নিয়োগ উন্নয়ন ও সুশাসনের মূল চাবিকাঠি গণতান্ত্রিক শাসনব্যবস্থা: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু চট্টগ্রামে জলবায়ু ও মানবাধিকার নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল: গুরুত্ব পেল নারী-শিশুর নিরাপত্তা নওগাঁর পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

মহান জিহাদে বদর দিবস উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের সালাতু সালাম মাহফিল

রিপোটারের নাম / ৪৫৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

 

ইমতিয়াজ উদ্দীন : ১৭ ই রমজান ইসলামের প্রতিরক্ষায় বাতিলের মোকাবিলায় প্রথম বিজয় ও সব মুমিনের ঈমান জড়িত চির অবিস্নরণীয় ঐতিহাসিক মহান বদর দিবস।

বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের আয়োজনে চট্টগ্রাম রহমানিয়া দরবার শরীফে ১৮ মার্চ মহান জিহাদে বদর দিবস উপলক্ষে সালাতু সালাম মাহফিল ও ইফতার মজলিস অনুষ্ঠিত হয়েছে।

বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা এবং বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক সৈয়দ আল্লামা ইমাম হায়াত এর সভাপত্বিতে উক্ত সালাতু সালাম মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রধান উপদেষ্টা, ইমামে আহলে সুন্নাত সৈয়দ আল্লামা সাইফুর রহমান নিজামী শাহ্।

সৈয়দ আল্লামা ইমাম হায়াত বলেন, আইয়ামে জাহেলিয়াতের বাতিল জালিম অপশক্তির ধংসাত্মক গ্রাস থেকে কেয়ামত পর্যন্ত ঈমান-দ্বীন-খেলাফত-মুসলিম মিল্লাত ও সমগ্র মানবতার রক্ষায় প্রাণাধিক প্রিয়নবীর সাথে মহান মকবুল সাহাবায়ে কেরামের অসীম ত্যাগ ও আত্মউৎসর্গ এবং ইসলামের প্রতিরক্ষায় বাতিলের মোকাবিলায় প্রথম বিজয় ও সব মুমিনের ঈমান জড়িত চির অবিস্মরনীয় মহান জিহাদে বদর দিবস।

বদর ওহোদে আল্লাহতায়ালার হাবীব প্রাণাধিক প্রিয়নবীর বিরুদ্ধে যারা ইসলামের উৎখাতের লক্ষ্যে যুদ্ধে লিপ্ত হয়েছিলো, সিফফিন কারাবালায় তারাই মুসলিম বেশে হকের দুশমন খুনি বাগী মোনাফেক মোয়াবিয়া ও কাফের মাগদুব এজিদ চক্রের নেতৃত্বে খলিফাতুর রাসুল মাওলায়ে আলা মাওলা আলী-ইমামে আকবার ইমাম হাসান- ইমামে আকবার ইমাম হুসাইন এবং মকবুল সাহাবায়ে কেরাম ও মুমিনদের বিরূদ্ধে তথা ইসলাম ও মুসলিম মিল্লাত এবং খেলাফত ও ইনসানিয়াতের বিরূদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ