শিরোনাম
সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার।  তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  কৃষকদের সাথে প্রতারণা: পাটগ্রামে ভেজাল ভুট্টা বীজের গোডাউনে সিল, নেপথ্যে আল-আমিন তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

সেনবাগে বাংলা শুভ নববর্ষ ১৪৩২ পালিত

রিপোটারের নাম / ৩৬০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

 

মোঃ সামছু উদ্দিন লিটন, সেনবাগ প্রতিনিধি : নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা প্রশাসন আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বর্ষবরণ ও আনন্দ র‌্যালী অনুষ্ঠান পালিত হয়েছে।

সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিনের নেতৃত্বে সেনবাগ উপজেলা চত্বর থেকে বর্ষবরণ ও আনন্দ র‌্যালী সেনবাগ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে উপজেলা চত্বরে অস্থায়ী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সেনবাগ উপজেলা শিল্পকলা একাডেমি ও সেনবাগের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ-ই সময় উপস্থিত ছিলেন সেনবাগ পৌরসভার প্রশাসক ও সেনবাগ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ এসএম মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও অফির্সাস ক্লাবের সাধারণ সম্পাদক খুরশিদ আলম বাবুল,সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা হোসেন সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান গন, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন স্কুলের শিক্ষক গন ও সেনবাগ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;