শিরোনাম
পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ চন্দনাইশে বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

দুইশ রানের আগেই থেমে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস।

রিপোটারের নাম / ৪০৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

এইচটি  বাংলা স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিং ধস দেখেছে বাংলাদেশ। ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজরাবানিদের সামনে দাঁড়াতে পারেনি টাইগারদের মিডল-লোয়ার অর্ডার। দুইশ রানের আগেই থেমে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম সেশনে দুই উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনে ধস নামে। ফিরে যান ৫ ব্যাটার। তৃতীয় সেশনের শুরুতে বাকি তিন উইকেট হারিয়ে ৬১ ওভারে ১৯১ রানে থামে বাংলাদেশ।

দিনের শুরুটা সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় দেখেশুনে করেছিলেন। ৩২ রানে দুই ব্যাটারকে ফেরান ভিক্টর নিয়াউচি। পরে শান্ত ও মুমিনুল মিলে যোগ করেন ৬৬ রান। ৯৮ রানে শান্ত ফিরে গেলে জুটি ভাঙে। ৬৯ বলে ৪০ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

এরপর ধস নামে। ওয়েলিংটন মাসাকাদজার ঘূর্ণিতে দ্রুত আরও ৪ ব্যাটার হারায় বাংলাদেশ। মুমিনুল ৫৬ রান করে ফিরে গেলে বাকিদের কেউ আলো ছড়াতে পারেননি। মুশফিকুর রহিম ৪ রান, মেহেদী হাসান মিরাজ ১ রান এবং তাইজুল ৩ রান করেন।

চা বিরতির পর জাকের আলি ও হাসান মাহমুদ কিছুটা প্রতিরোধ দেখিয়েছেন। দুজনে ৪১ রানের জুটি গড়েন। ১৮৭ রানে হাসান ফিরে যান ১৯ করে। আর চার রান স্কোরে যোগ করে ১৯১তে উইকেট দিয়ে আসেন জাকের। ২৮ রান করেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার। এরপর চার বলের ব্যবধানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

রোডেশিয়ানদের হয়ে ওয়েলিংটন মাসকাদজা ১০ ওভার বল করে ২১ রানে ৩ উইকেট নিয়েছেন। ব্লেসিং মুজারাবানি ৫০ রানে ৩ উইকেট, ওয়েসলি মাধেভেরে ২ রানে ২ উইকেট ও ভিক্টর নিয়াউচি ৭৪ রানে ২ উইকেট নেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ