শিরোনাম
চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক? নেপালে নয় দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার হলেন দুই শ্রমিক। জুমার দিনের ফজিলত এবং দোয়া কবুলের বিশেষ সময়।
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

চন্দনাইশে ২টি অবৈধ ইটভাটা উচ্ছেদ ১ টিকে ২০ লক্ষ টাকা জরিমানা 

রিপোটারের নাম / ৬৪৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ মে, ২০২৩

মুহাম্মদ আরফাত হোসেন: চট্টগ্রামের চন্দনাইশে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ও জেলা প্রশাসকের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৯ মে ২টি অবৈধ ইটভাটা উচ্ছেদ ও অপর ১টিকে ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়। মানবাধিকার নেত্রী বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের আইনজীবী এলিনা খান সম্প্রতি অবৈধ ইটভাটা বন্ধের জন্য চট্টগ্রামের জেলা প্রশাসক, চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) বরাবরে লিগ্যাল নোটিশ প্রদানের প্রেক্ষিতে চন্দনাইশ উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের যৌথ অভিযানে, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও চন্দনাইশ থানা পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা কালে মেসার্স শাহ্ আলী রজা (রা.) ব্রিকস ম্যানু. ও মেসার্স পটিয়া ব্রিকস ম্যানু. নামক ২টি অবৈধ ইটভাটাকে স্কেভেটর দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। অপর ইটভাটা মেসার্স শাহ আমানত ব্রিকস ম্যানু: লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনা করায় ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়। সে সাথে সকল কার্যক্রম বন্ধ রাখতে ও দ্রুত সকল স্থাপনা অপসারণ করতে নির্দেশ দেয়া হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক, উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক ঊর্মি সরকার, নমুনা সংগ্রহকারী চন্দন বিশ্বাস, চন্দনাইশ থানা পুলিশ, ফায়ার সার্ভিসের একটি টিম অভিযানে সার্বিক সহযোগিতা করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ