শিরোনাম
ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। পোরশায় ব্র্যাকের মাইক্রােফাইন্যান্স কর্মসূচির আয়োজনে ২৭০০ টি বিনা মূল্যে গাছের চারা বিতরণ । চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৩১৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫

 

মোঃ সামছু উদ্দিন লিটন, নোয়াখালী প্রতিনিধি : রাজধানীর শান্তিনগরে হোটেল হোয়াইট হাউজ ১০ ই মে সকাল দশটায় অনুষ্ঠিত হলো বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদের সাধারণ সভা। এ সভায় বৃহত্তর নোয়াখালীর গর্বিত সন্তান, দেশের বিভিন্ন দৈনিক সাপ্তাহিক প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও প্রকাশকবৃন্দ অংশগ্রহণ করেন।

 

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও আমার কাগজ-এর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক নেতা ফজলুল হক ভূঁইয়া রানা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলার জাগরণ-এর সম্পাদক মহিউদ্দিন চৌধুরী লিটন।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক ও সভাপতি এবং বিশিষ্ট সাংবাদিক দৈনিক দেশ রুপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজ। সভায় অংশগ্রহণকারী সম্পাদকগণ বৃহত্তর নোয়াখালী অঞ্চলের উন্নয়ন, ঐতিহ্য সংরক্ষণ এবং সম্ভাবনাময় ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন।

উপস্থিত সম্পাদকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম এ রাজ্জাক (ফ্রাইডে রিভিউ), মোঃ কামাল উদ্দিন, ওমর ফারুক (ফ্রাইডে), গোলাম ছারওয়ার রিপন(বৈশাখী বাণী), মোঃ মামুনুর রশিদ (সাপ্তাহিক আনন্দ তারকা), এডভোকেট রফিকুল ইসলাম (মুক্তিযোদ্ধা বার্তা), মাহবুবুল হক মাহবুব (পরশুরাম),মো: আবু তাহের পাটোয়ারী (নবজাগরণ); অশোক ধর (স্বদেশ বিচিত্রা), ডা. আ ই ম নেছার উদ্দিন (চিন্তাভাবনা), মোঃ শাহাদাত হোসেন (দৈনিক ফেনীর সময়), শহীদুল আলম ইমরান (কলকন্ঠ), মোঃ ইসমাইল হোসেন শামীম (রায়পুর দর্পণ), এমজি গোলাম কিবরিয়া চৌধুরী (জাতীয় অর্থনীতি),মোঃ নাসির উদ্দিন (নতুন অর্থনীতি), এস এম মোরশেদ (অপরাধ বিচিত্রা), আমির হোসেন জনি (ইকোনমিক এক্সপ্রেস), সামসুদ্দোহা সোহাগ (আজকের সূর্যোদয়), ডাঃ মির্জা মহিবুল হাসান (বঙ্গ সংবাদ), মোর্শেদ মজুমদার, সৈয়দ মুশফিকুর রহমান (গিরিপথ), কামাল উদ্দিন সবুজ (দৈনিক দেশ রূপান্তর) ও এ কে এম গোলাম সরওয়ার (দৈনিক প্রথম ডাক) প্রমুখ।

সভায় বৃহত্তর নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণার দাবি, একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর স্থাপন, অবকাঠামোগত উন্নয়ন ও সরকার কর্তৃক সম্ভাব্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

 

এই সভা ছিল বৃহত্তর নোয়াখালী সাংবাদিক সমাজের ঐক্য, শক্তি এবং অঙ্গীকারের একটি মাইলফলক, যা ভবিষ্যতে অঞ্চলের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ