শিরোনাম
পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

পিটিআই প্রেসিডেন্ট পারভেজ এলাহী গ্রেফতার ।

রিপোটারের নাম / ৯০৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩

এইচটি বাংলা আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রেসিডেন্ট পারভেজ এলাহীকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা।

বৃহস্পতিবার (১ জুন) লাহোরে তার বাড়ির বাইরে থেকে তাকে গ্রেফতার করা হয়।

টেলিভিশনের ফুটেজে দেখা যায়, গ্রেফতারের সময় তাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে বেশ কয়েকবার তার বাড়িতে অভিযান চালিয়ে ব্যর্থ হয় পুলিশ।

পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী আমির মির জিও নিউজকে বলেন, সাবেক প্রাদেশিক প্রধান নির্বাহীকে পুলিশের সহায়তায় দুর্নীতিবিরোধী সংস্থা গ্রেফতার করে। জননিরাপত্তা আইনে তাঁকে গ্রেফতার করা হয়নি। একটি দুর্নীতি মামলায় তার জামিন খারিজ হয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। অনেক দিন ধরেই তাকে খোঁজা হচ্ছিল। আজ পালিয়ে যাওয়ার সময় তাকে ধরা হয়।

তিনি আরো বলেন, কর্তৃপক্ষের কয়েকজন তার গাড়ির গতি রোধ করে তল্লাশি করতে চেয়েছিলেন। কিন্তু গাড়িতে থাকা লোকজন এতে অস্বীকৃতি জানিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিলেন। পুলিশ এ সময় চালকের আসনের দিকে কাচটি ভাঙার চেষ্টা করে। তখন এলাহী গাড়ি থেকে বের হয়ে আসেন।

এলাহীর মুখপাত্র ইকবাল চৌধুরী অভিযোগ করেন, এলাহীকে গ্রেফতারের সময় তার সঙ্গে থাকা নারীদের সঙ্গে দুর্ব্যবহার করে কর্তৃপক্ষ।

তথ্যমন্ত্রীর ভাষ্যমতে, এলাহীকে এখন আদালতে উপস্থাপন করা হবে। এরপর তার আইনজীবী তার সঙ্গে দেখা করতে পারবেন।

এদিকে, এলাহী গ্রেফতার হওয়ার অল্প সময়ের মধ্যেই তার ছেলে মোনিস এলাহী জানিয়েছে, তার বাবা পিটিআইয়েই থাকবেন।

তিনি টুইট করে বলেন, তার বাবাকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। এরপর তারা পিটিআইয়েই আছেন এবং থাকবেন।

পিটিআই নেতা ফারুখ হাবিব এলাহীর গ্রেফতারকে ‘প্রতিশোধের অংশ’ বলে মন্তব্য করেন।

উল্লেখ্য, গত ৯ মে দলের প্রধান ইমরান খান গ্রেফতার হওয়ার পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হলে দলটিরে নেতাদের ধরপাকড় শুরু হয়। বর্তমানে দলটির শীর্ষ বেশ কয়েকজন নেতা গ্রেফতার হয়ে আছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;