শিরোনাম
চট্টগ্রামের সীতাকুণ্ডে  বিষাক্ত গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায়  নয়জনের মৃত্যু আহত ৩০ শ্রমিক পোরশায় কারিতাসের জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যেগ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি। সচিব পদে রদবদল । পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, ২০০ পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট জব্দ।  নওগাঁর পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, বেশ কিছু আত্মহত্যা।  ডিএমপি পুলিশের সাত কর্মকর্তার রদবদল। শেখ হাসিনাকে ও হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ।
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

ছাতকে যুক্তরাজ্য প্রবাসী নেতার ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ / ৩৯২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
Oplus_131072

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ

সুনামগঞ্জের ছাতক ডিগ্রী কলেজ রোডে অবস্থিত ছাতক টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের আওতাধীন সবুজ কম্পিউটারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গত সোমবার (১২মে) রাতে এ চুরির ঘটনা ঘটে। । এ ঘটনায় ১৩মে প্রতিষ্ঠানের বর্তমান পরিচালক জুনেদুর রহমান বাদী হয়ে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। দোকানে থাকা নগদ অর্থ সহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুট হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, গত ১২ মে রাতে ছাতক টেকনিকেল ট্রেনিং ইনস্টিটিউটের আওতাভুক্ত সবুজ কম্পিউটারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের মালিক যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান সবুজ। তিনি প্রবাসে থাকায় প্রতিষ্ঠানের বর্তমান পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন উপজেলার কালারুকা ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে জুনেদুর রহমান। তিনি প্রতিদিনের মতো দোকানের কার্যক্রম শেষে দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরদিন সকালে দোকান খুলতে আসলে দোকানের সাটারের তালা ভাঙা দেখে বিষয়টি স্থানীয়দের অবগত করেন এবং সন্ধ্যায় ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন জুনেদুর রহমান।

চুরেরা সাঁটারের তালা ভেঙে ভেতরে ঢুকে দোকানে থাকা ডিভিআর, নোটবুক, মোবাইল ফোন, কম্পিউটারের দামি যন্ত্রাংশ ও নগদ অর্থ সহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ সূত্রে জানাযায়।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মখলেছুর রহমান আকন্দ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনার সাথে জড়িতদের খূজে বের করার চেষ্টা চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ