শিরোনাম
পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।    
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

১৫ বছর পর নিজ এলাকায় ফিরে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত শেখ মোঃ আতিকুর রহমান

রিপোটারের নাম / ৫২৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

 

মোঃ আলাউদ্দিন মৌলভীবাজার জেলা প্রতিনিধি : দীর্ঘ ১৫ বছর পর নিজ এলাকায় ফিরে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের সভাপতি শেখ মোঃ আতিকুর রহমান।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে যুক্তরাজ্য থেকে একটি বিমানে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছান। সকাল ৯টা ৩০ মিনিটে অবতরণের পর নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করেন। পরে দুপুর ২টার দিকে নিজ এলাকা মৌলভীবাজারের কমলগঞ্জে পৌঁছালে তাকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

কমলগঞ্জে প্রবেশের সময় শত শত মোটরসাইকেলের শুভাযাত্রা আয়োজন করা হয়। এই শুভাযাত্রায় অংশ নেন উপজেলা জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

এসময় শেখ মোঃ আতিকুর রহমান আবেগাপ্লুত কণ্ঠে বলেন, দীর্ঘদিন স্বৈরাচারী সরকারের নানা হয়রানির কারণে তিনি দেশে ফিরতে পারেননি। তবে কমলগঞ্জের মাটিতে পা দিয়ে তিনি নিজেকে ধন্য মনে করছেন। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ে তিনি সবসময় দলের পাশে থাকবেন।

উল্লেখ্য, শেখ মোঃ আতিকুর রহমান দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান করে জাতীয়তাবাদী ফোরামের মাধ্যমে প্রবাসে দলের কার্যক্রম সক্রিয় রেখেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;