শিরোনাম
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলম হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে ২৫ মে সোমবার। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে পাটগ্রামে গ্রাহকদের মানববন্ধন পোরশায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। অতন্দ্র প্রহরী প্রশাসন।  দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলে শিক্ষার্থীদের নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী এবারের বিশ্বকাপ আসরে প্রস্তুতি এবং স্কোয়াড নিয়েও বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী অধিনায়ক। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পিস জার্নালিজম প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখছে সার্ক জার্নালিস্ট ফোরাম (SJF) দহগ্রাম সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া প্রতিবাদ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

জমি নিয়ে বিরোধের জেরে মামাকে পিটিয়ে হত্যার অভিযোগ ভাগিনার বিরুদ্ধে 

রিপোটারের নাম / ৩৫১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫

 

মোঃ সামছু উদ্দিন লিটন, নোয়াখালী প্রতিনিধি :  নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রবাসী মামা আজিজুল হককে নিজের আপন বোন, ভাগিনা, ভগ্নিপতি আবুল খায়ের পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মরদেহের নামাজে জানাযা শেষে স্বজন ও এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

 

বৃহস্পতিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

 

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়ন খানপুরে মুসলিম সর্দার বাড়িতে প্রবাসী আজিজুল হক বিদেশে থাকা অবস্থায় কষ্টার্জিত টাকা দিয়ে বসত বাড়ি নির্মাণ করার জন্য কিছু জমি ক্রয় করে। কিছুদিন আগে আজিজুল হক বিদেশ থেকে এসে ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করতে গেলে এতে বাধা দেয় ভগ্নিপতি ও ভাগিনা। এ নিয়ে বুধবার বিকেলে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে নিজ ভগ্নিপতি ও ভাগিনা ও তাদের লোকজন লঠিসোটা নিয়ে তার ওপর আক্রমণ করে এবং পিটিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় আজিজুল হক কে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

বৃহস্পতিবার বিকেলে এ ঘটনার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে নিহতের স্বজন ও স্থাণীয় এলাকাবাসী নিহতের নামাজে জানাজা শেষে বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

 

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ