শিরোনাম
পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।    
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

ঘন ঘন লোডশেডিং ও ভোল্টেজ ওঠানামায় চরম দুর্ভোগ, সমাধান চায় মনোহরদীবাসী।

রিপোটারের নাম / ৫৬৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলায় বিদ্যুৎ বিভ্রাট ও ঘন ঘন লোডশেডিং বর্তমানে চরম আকার ধারণ করেছে। দিনে ৮ থেকে ১০ বার বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিক্ষার্থী, ব্যবসায়ী ও গৃহবধূসহ সাধারণ মানুষ এতে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 

এক ভোক্তভোগী ইফতেখার ইসলাম জানান, “ভোগান্তি ১০০%। বিদ্যুতের ভোল্টেজ কম। যেখানে ২২০ ভোল্ট পাওয়ার কথা, সেখানে ১৭০-১৭৬ ভোল্টেই ঘুরছে। এতে ফ্যান ঘোরে না ঠিকমতো, ফ্রিজ ঠাণ্ডা হয় না। বহুবার অভিযোগ করেও কোনো সমাধান পাচ্ছি না।”

তিনি আরও বলেন,”মনোহরদীর প্রাণকেন্দ্র – মনোহরদী বাজার ও বাইপাস রোড এলাকায় ৫০টিরও বেশি পরিবারের ঘরে বছরজুড়েই ভোল্টেজ কম। এক বছর যাবৎ লিখিত ও মৌখিকভাবে অভিযোগ দিয়েও কোনো ফল হচ্ছে না। আদৌ হবে কিনা তাও জানি না।”

একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “দিনে ৭-৮ বার বিদ্যুৎ চলে যায়। দোকানের ফ্রিজে রাখা আইসক্রিম-দুধ নষ্ট হয়ে যাচ্ছে। কাস্টমারদের সামলানো মুশকিল।”

 

একই ধরনের অভিযোগ করেছেন মনোহরদী সদরের একাধিক শিক্ষার্থীও। তাদের দাবি, অনলাইনে ক্লাস কিংবা পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ চলে গেলে তারা পড়ালেখায় পিছিয়ে পড়ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে অনেককেই।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। অন্যথায় তারা বৃহত্তর কর্মসূচির পথে যেতে বাধ্য হবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;