শিরোনাম
পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।    
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৪৪৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

 

মোঃ আলাউদ্দিন মৌলভীবাজার জেলা প্রতিনিধি :  মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) রাতে থানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা। সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম।

 

অনুষ্ঠানে ব্যবসায়ী, রাজনীতিক, সাংবাদিকসহ স্থানীয় নানা পেশাজীবী অংশ নিয়ে মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, যানজট ও পর্যটকদের নিরাপত্তা ইস্যুতে পুলিশের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন। তারা থানায় সেবা নিতে গিয়ে হয়রানি যেন না হয়, সে বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “মৌলভীবাজার জেলা পুলিশ নাগরিকদের সর্বোচ্চ সেবা প্রদানে নিরলসভাবে কাজ করছে। আমাদের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে থানার ডিউটি অফিসারের কক্ষ থেকে সেবাপ্রার্থীরা প্রয়োজনে সরাসরি পুলিশ সুপারের সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করতে পারবেন। খুব শীঘ্রই জেলার প্রতিটি থানায় অনলাইন জিডি চালু হবে, যার মাধ্যমে ঘরে বসেই সাধারণ ডায়েরি (জিডি) করা যাবে।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম; সহকারী পুলিশ সুপার জনাব শাকিল আহমেদসহ থানার অন্যান্য কর্মকর্তারা।

 

সবার অংশগ্রহণে একটি সুন্দর ও প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় জনগণের নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে পুলিশের আন্তরিকতা প্রকাশ পায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;