শিরোনাম
পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।    
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

২৪ ঘণ্টার মধ্যে জোড়া খুনের প্রধান আসামি গ্রেফতার – কমলগঞ্জ থানা পুলিশের সাফল্য

রিপোটারের নাম / ৪৮৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

 

মোঃ আলাউদ্দিন ,মৌলভীবাজার জেলা প্রতিনিধি :  মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে সংঘটিত জোড়া খুন মামলার প্রধান আসামিকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কমলগঞ্জ থানা পুলিশ।

 

গত ৩ জুন মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঁঠাল কান্দি গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়। আপন চাচা কর্তৃক নির্মমভাবে খুন হন দুই ভাতিজি – সামিমা সুলতানা সাম্মি আক্তার (২৪) ও মিম সুলতানা মাসুমা (২৩)। এ সময় গুরুতর আহত হন হাজিরা বেগম (৪৫), যাঁকে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ও শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারের নির্দেশনায় ও তত্ত্বাবধানে, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ, তদন্ত ও অপারেশন অফিসারের নেতৃত্বে একাধিক অভিযানিক দল গঠন করা হয়।

 

অভিযানের ধারাবাহিকতায় পরদিন ৪ জুন বুধবার বিকেল ৫টা ৫ মিনিটে কমলগঞ্জ থানাধীন ৭ নম্বর আদমপুর ইউনিয়নের মধ্যভাগ এলাকা থেকে প্রধান আসামি মোঃ মাসুক আলী (৫৫), পিতা মৃত আইয়ুব আলী, গ্রাম কাঁঠাল কান্দি, থানা কমলগঞ্জ, জেলা মৌলভীবাজার – কে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত মাসুক আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের দায় স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় মোট তিনজনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

কমলগঞ্জ থানা পুলিশের দ্রুত পদক্ষেপ ও নিরলস প্রচেষ্টায় এই চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;