শিরোনাম
যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ।  গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

কমলগঞ্জ-আদমপুর সড়ক উন্নয়ন কাজের টেন্ডার পাশ: এনসিপির উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৬৭৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

 

মোঃ আলাউদ্দিন ,মৌলভীবাজার জেলা প্রতিনিধি : সিলেট বিভাগীয় সংগঠক প্রীতম দাসের প্রস্তাবনায় মৌলভীবাজার জেলার গুরুত্বপূর্ণ কমলগঞ্জ-আদমপুর সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডার পাশ হয়েছে। এই উপলক্ষে আজ বিকেলে কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারস্থ মনিপুরী একাডেমি প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল এনসিপির সিলেট বিভাগীয় সংগঠক প্রীতম দাস। তবে তিনি হঠাৎ জরুরি কাজে ঢাকায় চলে যাওয়ায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনিপুরী কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত কুমার সিংহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ইমাজ উদ্দিন, আদমপুর ইউনিয়নের প্রতিনিধি মোস্তাকিম আহমেদ, আবেদ রাজা চৌধুরী, ভুঁইয়া রাজন রেজা, শ্রীমঙ্গল এনসিপি নেতা নিলয় আহমেদ, ফাহাদ আলম, রতন দেব এবং নিরাপদ সড়ক চাই-এর সভাপতি আব্দুস সালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।

 

সংবাদ সম্মেলনে বক্তারা কমলগঞ্জ-আদমপুর-ইসলামপুর ইউনিয়ন পর্যন্ত সড়ক উন্নয়নের কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নের উপর জোর দেন। স্থানীয় জনগণ বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন সংক্রান্ত প্রস্তাব নেতৃবৃন্দের সামনে তুলে ধরেন।

 

সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ প্রস্তাব হিসেবে উঠে আসে কমলগঞ্জ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাস্তা পাকাকরণের দাবি। সকলেই এই প্রস্তাবে সম্মতি প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।

 

সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও এনসিপি’র স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন এবং সাধারণ মানুষের কথা গুরুত্ব সহকারে শোনার প্রতিশ্রুতি দেন।

 

স্থানীয় জনগণ এই উদ্যোগের জন্য এনসিপি’কে ধন্যবাদ জানান এবং উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ