শিরোনাম
অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিল আটক।    কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল পাটগ্রাম ছাত্রশিবির ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোরশাকে মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চাইলেন ওসি জিয়াউর রহমান। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে ইউএনও মাহমুদুল হাসান, রোগীদের সেবার মান ও হাসপাতালের পরিবেশ পর্যবেক্ষণ । বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার কি ইংল্যান্ডে ফিরবেন হ্যারি কেইন নতুন রাষ্ট্রপতি আগামীকাল বঙ্গভবনে শপথ নেবেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

অতি দুঃস্থ মানুষের মধ্য থেকে লটারির মাধ্যমে নতুন লাখপতি ও স্বপ্নের বাজার বিজয়ী নির্ধারণ 

রিপোটারের নাম / ১০৮৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫

 

মোঃ সামছু উদ্দিন লিটন, নোয়াখালী প্রতিনিধি: শিক্ষা ও সামাজিক উন্নয়নের মাধ্যমে সমাজকে স্বনির্ভর গড়ে তোলার লক্ষে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৫ নং অজুনতলা ইউনিয়নে অবস্থিত “সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক ” অতি দুঃস্থ মানুষের মধ্য থেকে লটারির মাধ্যমে এ-ই বছরের নতুন লাখপতি ও স্বপ্নের বাজার বিজয়ী ব্যক্তি নির্ধারণ এবং ফাউন্ডেশন এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গত কাল ৮ ই জুন বাদ মাগরিব ” সৈয়দ রুহুল আমিন” স্মৃতি একাডেমিতে।

 

‎উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সৈয়দ হারুন ফাউন্ডেশন, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমী’র প্রতিষ্ঠাতা, এসএফ গ্রুপের চেয়ারম্যান ও টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিশিষ্ট শিক্ষানুরাগী চট্টগ্রাম সিটি কলেজের অধ্যাপক মো: হুমায়ূন কবির, বিশিষ্ট শিক্ষানুরাগী মাস্টার আবুল খায়ের, বিশিষ্ট সমাজ সেবক হোসেন শহীদ সরোয়ারদী, বিশিষ্ট সমাজ সেবক মো: হারুনুর রশীদ, বিশিষ্ট সমাজ সেবক ও দলিল লিখক মির্জা সোলাইমান, বিশিষ্ট সমাজ সেবক কুতুবউদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ইউছুপ মজুমদার, বিশিষ্ট সমাজ সেবক ও দলিল লিখক মো: মিজানুর রহমান ভূঁইয়া, বিশিষ্ট সমাজ সেবক ও ৫নং অর্জুনতলা ইউনিয়নের সাবেক মেম্বার মো: শাহজাহান শাদন, মাওলানা আবদুল মাজেদ, সাংবাদিক নাঈমপ্রমুখ।

‎এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী কানকিরহাট কলেজের অধ্যাপক মো: আবদুল জব্বার, এসএফ গ্রুপের ভাইস-চেয়ারম্যান সৈয়দা সাজেদা রশীদ শেলী, সৈয়দ হারুন ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

‎‎অনুষ্ঠানে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক লটারির মাধ্যমে নতুন লাখপতি ও স্বপ্নের বাজার বিজয়ী ব্যক্তি নির্ধারণ পর্বে নতুন লাখপতি নির্বাচিত হয়েছেন, মো: ইব্রাহিম ও মোস্তফার বউ। স্বপ্নের বাজার নির্ধারণ পর্বে ৪ জন বিজয়ী হয়েছেন।

‎‎লটারির মাধ্যমে ২ জন নতুন “লাখপতি” এবং ৪ জন “স্বপ্নের বাজার” বিজয়ী হয়েছেন। (১ জনকে সাংবাদিক নাঈম এর পক্ষ থেকে স্বপ্নের বাজার) ৩০ বছরের ঊর্ধ্বে ও ৫ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালনকারী সদস্যদের সম্মানজনক বিদায় ও বিদায়ী সদস্যদের সম্মাননা ও সার্টিফিকেট প্রদান, সকল সদস্যদের জন্য আকর্ষণীয় উপহার প্রদান, সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন আহবায়ক মো: ইমরান হোসেন ও সদস্য সচিব মাহমুদুর রহমান রাকিব কে নির্বাচিত করা হয়েছে।

‎অনুষ্ঠানের শেষান্তে সকলকে শুভেচ্ছা পুরষ্কার প্রদান ও প্রীতিভোজের মাধ্যমে প্রিয়জনের আন্তরিক মিলনমেলায় পরিণত হয়েছে একাডেমী প্রাঙ্গণ।


এই ক্যাটাগরির আরো সংবাদ