শিরোনাম
শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

কোভিড-১৯-এর নতুন ভ্যারিয়েন্ট Omicron XBB,মোকাবেলায় ব্লাড ফর চিটাগাং ও ধ্রুবতারা’র মাস্ক বিতরণ।

রিপোটারের নাম / ৯৮৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

 

 মো: রেজাউল মোস্তফা চট্টগ্রাম মহানগর প্রতিনিধি :  বিশ্বজুড়ে আবারও ছড়িয়ে পড়ছে কোভিড-১৯-এর নতুন ভ্যারিয়েন্ট Omicron XBB, যা জনস্বাস্থ্যের জন্য এক নতুন হুমকি হিসেবে দেখা দিচ্ছে।

সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনার নতুন ভ্যারিয়েন্ট মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্লাড ফর চিটাগাং ও ধ্রুবতারা সংগঠনের উদ্যোগে একটি সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ব্লাড ফর চিটাগাং ও ধ্রুবতারা এর সহযোগিতায় মাইকিং এবং মাস্ক প্রদান করা হয়।

এ কর্মসূচির অংশ হিসেবে নগরীর বহাদ্দারহাট মোড় এলাকায় একটি পথসভা আয়োজন করা হয়। সেখানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্তাপ্রচার করা হয় এবং পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

উক্ত কার্যক্রম’টি বহদ্দারহাট মোড় হতে শুরু করে মুরাদপুর মোড় হয়ে চকবাজার মোড়ে শেষ হয়।

এই সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন ব্লাড ফর চিটাগাং এর সংগঠক রাফসান,ওরিন,আনিসা তাবাসসুম ত্রিসা,ফয়সাল চৌধুরী,মানিক চৌধুরী, ইসতিয়াক আহমেদ,ধ্রুবতারা ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মহসিন এবং মোজাম্মেল মাসুম।।

ব্লাড ফর চিটাগাং ও ধ্রুবতারার পক্ষ থেকে জানানো হয়, করোনার নতুন ভ্যারিয়েন্টের সম্ভাব্য সংক্রমণ ঠেকাতে তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার আশ্বাস দেন সংগঠনের সদস্যরা।

তারা বলেন, “জনগণের মাঝে সচেতনতা ছড়াতে না পারলে যে কোনো রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই আমরা চাই সবাই দায়িত্বশীল হোক এবং স্বাস্থ্যবিধি মেনে চলুক।


এই ক্যাটাগরির আরো সংবাদ