শিরোনাম
শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

ভিবিডি চট্টগ্রামের উদ্যোগে “এইড অ্যাওয়ার” মেডিকেল ওয়ার্কশপ সম্পন্ন

রিপোটারের নাম / ৩৪৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

 

মো: রেজাউল মোস্তফা, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : চট্টগ্রামের ২ নম্বর গেটের চট্ট টার্ফ মাঠে ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো “এইড অ্যাওয়ার” শীর্ষক একটি মেডিকেল ট্রেনিং ওয়ার্কশপ, যা আয়োজন করে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) চট্টগ্রাম জেলা। এই ওয়ার্কশপের মূল লক্ষ্য ছিল যুব স্বেচ্ছাসেবকদের প্রাথমিক চিকিৎসা ও জরুরি মুহূর্তে তাৎক্ষণিক সহায়তা দেওয়ার দক্ষতা অর্জনে সহায়তা করা। ওয়ার্কশপে অংশ নেয় ৪৫ জন স্বেচ্ছাসেবক।

প্রশিক্ষণটি পরিচালনা করেন চিকিৎসক ডা. শাজেদ মনোয়ার সাইমুম, যেখানে ব্লাড প্রেসার, ব্লাড সুগার, রক্তের গ্রুপ নির্ধারণ, ব্যান্ডেজিং এবং দুর্ঘটনায় প্রাথমিক সাড়া দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণটি সফলভাবে সমন্বয় করেন আফরিন ফেরদৌস এবং সাব্বির হোসেন। অংশ নেন ইবতিদ ইয়াসার জিনান, আসিফুর রহমান, জয়নাল আবেদীন, ইকরামুল ইসলাম, আনিকা তাবাসসুম, তাফরিহা নুর এবং আরাফাত হোসাইন প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ