শিরোনাম
পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

সার্ক জার্নালিস্ট ফোরাম “ইউ এ ই”- চ্যাপ্টার কমিটি ঘোষিত। 

রিপোটারের নাম / ৮৭৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩

 

আন্তর্জাতিক ডেস্ক : সার্ক জার্নালিস্ট ফোরাম সার্কভুক্ত দক্ষিণ এশিয়ার আটটি দেশের সাংবাদিকদের কে নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন। এই সংগঠন ইতিমধ্যে ঐতিহ্যবাহী বৃহৎ সংগঠনে পরিণত হয়েছে এবং সার্কভুক্ত সাংবাদিক যারা নিজ নিজ দেশের বাহিরে অন্যদেশে বসবাস করছে তাদেরকেও এ সংগঠনের আওতায় আনা হয়েছে।
এই প্রথম সার্কভুক্ত সাংবাদিক যারা দেশের বাহিরে যারা অবস্থান করছেন তাদেরকে নিয়ে ইউ এ ই চ্যাপ্টার কমিটি ঘোষিত হল।

আজ নেপালের কাঠমুন্ডু সংগঠনের সদর দপ্তর থেকে সার্কভুক্ত দেশের সাংবাদিকদেরকে নিয়ে ইউ এ ই চ্যাপ্টার ৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন। সার্ক জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট রাজু লামা ও সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান তাদের যৌথ স্বাক্ষরে এক বিবৃতির মাধ্যমে এটা প্রকাশিত হয়।

সার্ক জার্নালিস্ট ফোরাম ইতিমধ্যে বিভিন্ন ইস্যুতে
নেপাল, ভারত, বাংলাদেশে অনেক গুলো আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করেছেন।

আগামীতে সার্কভুক্ত দেশের বাইরেও আন্তর্জাতিক জার্নালিস্ট কনফারেন্সের আয়োজন করা হবে বলে জানিয়েছেন সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান।

শামসুর রহমান সোহেলের নেতৃত্বে নতুন কমিটি ঘোষিত হল:
আহবায়ক শামসুর রহমান সোহেল মাই টিভি
যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন মুন্না জে টিভি সাগর চন্দ্র স্বপন দৈনিক বাংলার অধিকার ,মামুন মাহিন নিউজ ২৪ ,সেক্রেটারি সাফায়ত উল্লাহ আরটিভি ,সদস্য সাগর দেব দৈনিক আমার সময়,
ওমর ফারুক হৃদয় বর্তমান প্রতিদিন ,ইফরানুল ইসলাম বাংলা ট্রিবিউন ,সাগর দেওয়ান দৈনিক সংবাদ মোহনা।।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;