শিরোনাম
চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক? নেপালে নয় দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার হলেন দুই শ্রমিক। জুমার দিনের ফজিলত এবং দোয়া কবুলের বিশেষ সময়।
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

সাতকানিয়ায় পারিবারিক বিরোধে হামলার অভিযোগ, ভাই–ভাতিজাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

রিপোটারের নাম / ৭৮৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

 

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় পারিবারিক পূর্ব বিরোধের জেরে আবুল বশর (৪৫) ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে আপন ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

ঘটনাটি ঘটেছে সোমবার (৫ আগস্ট) সকালে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাষ্টারহাট এলাকায় মৃত ওয়াহেদ বকসুর বাড়িতে।

 

ভুক্তভোগী আবুল বশর বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে তার ভাই আবুল কাশেম, জাগির হোসেন, ভাবি হোসনে আরা বেগম, ভাতিজি রিজা আক্তার, ভাতিজা জিহাদ হোসেন এবং মো. রাশেদকে অভিযুক্ত করা হয়েছে।

 

অভিযোগপত্রে বলা হয়, সোমবার সকাল সাড়ে আটটার দিকে ধারালো ছুরি ও লোহার রডসহ অস্ত্রশস্ত্র নিয়ে বিবাদীরা ঘরে প্রবেশ করে আবুল বশরকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় তার স্ত্রী ও সন্তানরাও হামলার শিকার হন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা ঘরে ভাঙচুর চালায়।

 

আবুল বশর দাবি করেন, পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সাথে বিরোধ চলে আসছে। তারা প্রায়ই ঝগড়া-বিবাদে লিপ্ত হয়ে হুমকি-ধমকি দিচ্ছে এবং বসতঘর থেকে উচ্ছেদের চেষ্টা করছে। এমনকি তার মেয়ের বিবাহ ভেঙে দেওয়ার জন্যও ষড়যন্ত্র করেছিল বলে অভিযোগ করেন তিনি।

 

এ বিষয়ে স্থানীয়রা জানান, ভাইদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছে। এর জের ধরেই হামলার ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা।

 

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে বলেন, “আবুল বশর আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। আসলে সে আমাদের ওপর হামলা চালিয়েছে।”

 

এ বিষয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ