শিরোনাম
পাটগ্রাম সীমান্তে বিজিবি’র ধাওয়া খেয়ে পাট ও সাইকেল ফেলে পালালো চোরাকারবারিরা কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ সাপাহারে অ’বৈধ কারেন্ট ও রিং জাল পু’ড়িয়ে ধ্বং’স সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মাতার ইন্তেকালে পাটগ্রাম প্রেসক্লাবের শোক বিহারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মিডিয়া সামিট-২০২৬ শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর আঘাতে জাপানে বিপর্যয় দুজনের মৃত্যু। জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

ভারতের মুর্শিদাবাদে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও সাংবাদিকদের পুরস্কার প্রদান

রিপোটারের নাম / ৯৭৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

 

সাজিদ আহসান : ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গ্লোবাল প্রপার্টিজ লিমিটেড ও বহরমপুর সুশ্রুত আই হসপিটালের যৌথ উদ্যোগে সারাদিন ব্যাপী বিনামূল্যে আধুনিক চক্ষু পরীক্ষা শিবিরে দুই শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা, চশমা ও ঔষধ বিতরণ করা হয়। পাশাপাশি জেলার ১৫জন সাংবাদিককে গ্লোবাল প্রপার্টিজ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ পুরস্কার প্রদান করা হয়েছে।মানপত্র, সুদৃশ্য স্মারক, উত্তরীয়, রিস্ট ব্যান্ড, মেডেল ও কলম দিয়ে সম্মাননা জানানো হয়।

 

১১ ই অগাস্ট মুর্শিদাবাদের ধুলিয়ানে একটি বেসরকারি লজে সামশেরগঞ্জ মেরিলিবন ক্লাব ও সবুজ সংঘের যৌথ পরিচালনায় বিনামূল্যে আধুনিক চক্ষু পরীক্ষা শিবিরে দুই শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা করা হয়।

চক্ষু পরীক্ষা শিবিরে সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ, ধুলিয়ান মিউনিসিপালিটির চেয়ারম্যান ইনজামুল ইসলাম রাজা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজকর্মী রামকৃষ্ণ সিং চুন্নু, সমাজকর্মী বাশির আলী, জনপ্রিয় সুইটস এর কর্তা সমাজকর্মী হুমায়ুন আনসারী, তরুণ সমাজকর্মী ইকবাল হোসেন, সামশেরগঞ্জ থানার পুলিশ অফিসার অভিরাম মন্ডল, পুলিশ অফিসার সুমন্ত দাস, তরুণ প্যাথলজিস্ট ইমতিয়াজ আলম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

শিল্পপতি রামকৃষ্ণ সিং চুন্নু তাঁর বক্তব্যে বলেন, মুর্শিদাবাদ জেলাবাসির তরফে গ্লোবাল প্রপার্টিজ লিমিটেডের কর্তা আলি আহসান বাপিকে অসংখ্য ধন্যবাদ জানাই ধুলিয়ানের বুকে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। বহু অসহায়, গরীব, দুঃস্থ মানুষ এতে উপকৃত হবেন। আলি আহসান বাপি বহু অসহায় মানুষের দোয়া আশীর্বাদ পাবেন। চুন্নু বাবু আরও বলেন, গ্লোবাল প্রপার্টিজ লিমিটেড শুধু একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, এটি একটি সামাজিক প্রতিষ্ঠানও।

গ্লোবাল প্রপার্টিজ লিমিটেডের কর্তা আলি আহসান বাপি বলেন, আমাদের উদ্যোগে আগামীতে আরও বহু সামাজিক কর্মকান্ড অনুষ্ঠিত হবে। আমরা সমাজের পিছিয়ে পড়া, অবহেলিত মানুষদের পাশে থেকে কাজ করতে চাই।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;