শিরোনাম
নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সমাজকল্যাণ পরিষদ কর্তৃক চেক বিতরণ।  এনসিপি গাড়িবহরে হামলার ঘটনায় আসামিদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর। দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বেনজীর আহমেদ , ইউরোপের যাওয়ার চেষ্টা। দহগ্রামে শিক্ষকের দাবীতে রাস্তা অবরোধ করে তৃতীয় দিনের মত ক্লাস বর্জন শিক্ষার্থীদের  পাটগ্রামে ধরলা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি হাসান রাজিব প্রধান হৃদয়ের ডাকের উদ্যোগে কর্ণফুলীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত লালমনিরহাটে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করার দাবীতে জামায়াতের গণ মিছিল পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু: ওঝার কাছে গিয়ে সময় অপচয়ের পর হাসপাতালে চিকিৎসা চলাকালে শেষ রক্ষা হলো না।  পোরশায় জমি সংক্রান্ত সালিশে মারামারি, ইউপি সদস্যসহ প্রতিপক্ষের হামলায় আহত ৫ পাটগ্রামে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

দুদকের উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রিপোটারের নাম / ৩৪৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

অনুসন্ধান প্রতিবেদন সময়মতো দাখিল না করার কারণে এ ব্যবস্থা নিয়েছে কমিশন। দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন সই করা এক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

 

মূলত তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জাল কাগজপত্র তৈরি করে আবাসন প্রকল্প রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেডকে প্ল্যান পাস করার অনুসন্ধান প্রতিবেদন সময়মতো দাখিল না করার অভিযোগ।

 

দুদকের আদেশে বলা হয়, ওই অভিযোগের বিষয়ে ২০২৩ সালের নভেম্বর থেকে আহসানুল কবীর পলাশকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়, কিন্তু সংশ্লিষ্ট নথি বিষয়ক কোনো প্রতিবেদন জমা না দেওয়ায় এবং সময় বৃদ্ধির আবেদনও না করায় দুর্নীতি দমন কমিশনের কর্মচারী বিধিমালা, ২০০৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

গত ১৬ জুলাই কমিশন সভায় ৪৩ (১) বিধি অনুযায়ী তাকে তার চাকরি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়। বরখাস্ত থাকা অবস্থায় তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। এ আদেশ গত ৬ আগস্ট থেকে কার্যকর হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ