শিরোনাম
লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা!
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

নানা অভিযোগে তালা উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলামের পদ স্থগিত

রিপোটারের নাম / ৬০৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

 

 

সাতক্ষীরা প্রতিনিধি: দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগে সাতক্ষীরা জেলার তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম (দাদু)-র দলীয় পদ স্থগিত করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

 

 

সম্প্রতি রফিকুল ইসলামের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের জমি দখল, শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস নামের সেমাই কারখানা দখলের চেষ্টা এবং ৪৫ লাখ টাকা চাঁদা দাবির গুরুতর অভিযোগ ওঠে।

 

ভুক্তভোগীদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে নানা অনিয়ম চালিয়ে আসছিলেন। থানায় অভিযোগ করা হলেও কার্যকর ব্যবস্থা মেলেনি। এমনকি উপজেলা বিএনপির কাছেও অভিযোগ করা হলেও সমাধান হয়নি।

 

শেষ পর্যন্ত গত ৩০ আগস্ট হিন্দু সম্প্রদায়ের কয়েকজন ভুক্তভোগী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে লিখিত অভিযোগ জমা দেন। এর আগে ২২ আগস্ট শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস কোম্পানির পক্ষ থেকেও লিখিত অভিযোগ করা হয়।

 

অভিযোগের প্রেক্ষিতে জেলা স্বেচ্ছাসেবক দল চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে দেখা যায়, রফিকুল ইসলাম দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত।

 

পরবর্তীতে সোমবার (১ সেপ্টেম্বর) জেলা স্বেচ্ছাসেবক দল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রফিকুল ইসলামকে অদ্য (১ সেপ্টেম্বর) থেকে আগামী ১ অক্টোবর পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের যাবতীয় কার্যক্রমসহ দলীয় পদ স্থগিত করা হলো। একই সঙ্গে নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়।

 

এ সিদ্ধান্ত অনুমোদন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভূট্টো ও সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব। প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মো. সাদ্দাম হোসেন।

 

এই পদ স্থগিত ঘিরে সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, দলে দায়িত্বশীল পদে থাকা একজন নেতার বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা গ্রহণ স্বেচ্ছাসেবক দলের জন্য গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। শুধু পদ স্থগিত না দলীয় পদ থেকে বহিষ্কার করা উচিত বলে মনে করেন সচেতন মহল।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ