শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

পাটগ্রামে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়, আনোয়ারুল ইসলাম রাজু’র অংশগ্রহণ

রিপোটারের নাম / ৩৮৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

এফ আই রানা ,লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট, শিল্প ও বাণিজ্য বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও লালমনিরহাট-১ আসনের (পাটগ্রাম-হাতিবান্ধা) দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মু. আনোয়ারুল ইসলাম রাজু।

 

সোমবার (১ ডিসেম্বর), সকাল ১০টায় পাটগ্রাম শহীদ আবু সাঈদ অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক লালমনিরহাট জেলা আমির প্রভাষক আতাউর রহমান, পাটগ্রাম উপজেলা জামায়াতের আমির মাওলানা শুয়াইব আহম্মেদ, সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন, পাটগ্রাম পৌর জামায়াতের আমির সোহেল রানা, সাধারণ সম্পাদক মিরু হাসান, পাটগ্রাম উপজেলা ছাত্রশিবির সভাপতি আলমগীর খোরশেদ প্রমুখ।

 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব পাটগ্রামের সভাপতি ইফতেখার আহমেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ ছাড়াও উপজেলায় কর্মরত সাংবাদিকদের অন্যান্য সংগঠনে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মু. আনোয়ারুল ইসলাম রাজু বলেন, ক্ষমতায় গেলে বিরোধী মতের কারও ওপর বিন্দুমাত্র জুলুম হবে না।

সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা স্বাধীনভাবে আপনাদের লেখনী চালিয়ে যাবেন।

তিনি প্রতিশ্রুতি দেন, আমরা যদি ক্ষমতায় যাই এবং দেশের মানুষ যদি চায়, তবে সাংবাদিকদের জীবন মান উন্নয়নে ব্যাপক পরিবর্তন আনা হবে।

এছাড়াও তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাটগ্রামকে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা চান। এ সময় পাটগ্রাম উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ