শিরোনাম
শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

বিশ্ব সাহিত্য কেন্দ্র চট্টগ্রাম মহানগর শাখার কলেজ কর্মসূচির উদ্বোধন ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত 

রিপোটারের নাম / ৪৬৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

 

রেজাউল মোস্তফা, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : দেশভিত্তিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে বিশ্ব সাহিত্য কেন্দ্র কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের নিয়ে আয়োজন করেছে বই পড়া কর্মসূচি। এরই আলোকে বিশ্ব সাহিত্য কেন্দ্র চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ৫ই ডিসেম্বর চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম মহানগর শাখার কলেজ কর্মসূচির ২০২৪-২৫ এর পুরুষ্কার বিতরণ ও ২০২৫-২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

হাসিবুল ইসলাম শাকিল,বর্ণি ও আয়েশার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে বিশ্ব সাহিত্য কেন্দ্র চট্টগ্রাম মহানগর শাখার সংগঠক প্রফেসর আবদুল আলিম বলেন,কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি মেধা ও মনন বিকাশে এই কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বই পড়লে মনকে বিকশিত করা যায়,নিজের জন্য হলেও বই পড়া দরকার।

 

আরো উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্র চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সংগঠক আবিদ আল মাহমুদ চৌধুরী, বিশ্ব সাহিত্য কেন্দ্র চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সংগঠক কুষাণ সেন,বিশিষ্ট লেখক ও চলচ্চিত্র পরিচালক খন্দকার আবদুল গণি,বিশ্বসাহিত্য কেন্দ্র, চট্টগ্রাম মহানগর শাখার কলেজ কর্মসূচি সমন্বয়কারী মোহাম্মদ সাআদ উদ্দিন মাহদি,হাসনাত বিন জসিম,সুবাইতা,মহিমা,তুহিন,নাজমুন,তানজিনা, নুসরাত ও অংশগ্রহণকারীবৃন্দ।

 

অতিথিরা বলেন,বইপড়া কর্মসূচি সময়ের গুরুত্বপূর্ণ এক আয়োজন।বই পড়ার ফলে নিজেকে জানা যায়।বই সময়ের প্রকৃত বন্ধু। এজন্য নিজে বই পড়ে অন্যকে পড়তে উদ্বুদ্ধ করতে হবে।পরিশেষে পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ