শিরোনাম
চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক? নেপালে নয় দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার হলেন দুই শ্রমিক। জুমার দিনের ফজিলত এবং দোয়া কবুলের বিশেষ সময়।
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৬৪৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

 

রেজাউল মোস্তফা, চট্টগ্রাম প্রতিনিধি:  গত শুক্রবার ২০/০২/২০২৬ চট্টগ্রাম ক্লাবের অডিটোরিয়ামে চট্টগ্রামের প্রথিতযশা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে সিএসসিআর এর ত্রৈমাসিক প্রকাশনা ‘CSCR Connect’ এর মোড়ক উম্মোচন করা হয়।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাঃ খুরশীদ জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন। ‘CSCR Connect’ এর মোড়ক উম্মোচন করেন মেয়র ডাঃ শাহাদাত হোসেন ও চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডাঃ ডি. পি. বড়ুয়া।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন পবিত্র রমজান উপলক্ষ্যে উপস্থিত সুধীমন্ডলী ও নগরবাসীকে শুভেচ্ছা জানান। মেয়র চট্টগ্রাম নগরীকে বিলবোর্ডমুক্ত পরিচ্ছন্ন নগরী হিসাবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি সম্প্রতি জনাব তারেক রহমান এর নেতৃত্বে নবগঠিত সরকারকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন সরকারের বিভিন্ন জনবান্ধব কার্যক্রমের প্রস্তাবনা বাস্তবায়িত হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ সমগ্র বাংলাদেশের নগর ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমানের উল্লেখযোগ্য উন্নতি হবে।

 

নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও চট্টগ্রামের স্বনামধন্য চিকিৎসক, মেডিকেল শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী এবং সিএসসিআর ও সিএসসিআর কার্ডিয়াক পরিবারের সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অধ্যাপক ডা. মেহেরুন্নিসা খানম এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে ২য় পর্বে রমজানের গুরুত্ব ও তাৎপর্য্য নিয়ে আলোচনা এবং দোয়া পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রধান ও সিডিএ মসজিদের খতিব অধ্যাপক ড. গিয়াস উদ্দীন তালুকদার।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ