লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের নেতৃবৃন্দ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি ) এমপি মিলনের বাস ভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে গ্রুপের কার্যনির্বাহী কমিটি ও সিনিয়র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং এলাকার ব্যবসা-বাণিজ্য, বিশেষ করে লাইমস্টোন আমদানি সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা করেন।
সাক্ষাতে উপস্থিত ছিলেন ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের সম্মানিত প্রেসিডেন্ট, Federation of Bangladesh Chambers of Commerce and Industry (এফবিসিসিআই)-এর জেনারেল বডি মেম্বার এবং Sunamganj Chamber of Commerce and Industry-এর পরিচালক আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামাল উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট আশরাফুল আলম, জেনারেল সেক্রেটারি অরুন দাস, সিনিয়র সদস্য হাজী আবুল হাসান, হাজী আব্দুল জলিল, হাজী আরিছ উদ্দিন, হাজী নবী হোসেন ও সুশীল কুমার রায়।
আরও উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জালাল উদ্দিন রেনু মিয়া, ফাইন্যান্স সেক্রেটারি মুহাম্মদ আলী আমজদ, পাবলিসিটি সেক্রেটারি ইলিয়াস আলী, অফিস সেক্রেটারি (মেম্বার) বাহার উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মোক্তার হোসেন, রুস্তম আলী ও আলীম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ ছাতক-দোয়ারাবাজার অঞ্চলে শিল্প ও বাণিজ্য সম্প্রসারণ, পরিবহন ব্যবস্থার উন্নয়ন, শুল্ক ও নৌপথসংক্রান্ত জটিলতা নিরসন এবং লাইমস্টোন আমদানি কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।
সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন ব্যবসায়ী নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সকলের সাথে সমন্বয় করে কাজ করার আশ্বাস প্রদান করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ ভবিষ্যতে ছাতক অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।