শিরোনাম
চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

এমআরটি ক্লাবের উদ্যোগে কধুরখীল ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ।

রিপোটারের নাম / ১৪৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

রেজাউল মোস্তফা ,চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা ও এতিমখানায় অধ্যয়নরত সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “এমআরটি ক্লাব”। সম্প্রতি আয়োজিত এ মানবিক ও সামাজিক উদ্যোগে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমআরটি ক্লাবের রেজিস্টার মেম্বার তানিয়া আক্তার মাহি, সভাপতি রাইহান ইসমাইল, বোয়ালখালী উপজেলা সভাপতি এস এ সাথী, কধুরখীল ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুল হক, মোহাম্মদ রাশেদ সহ শিক্ষকবৃন্দ। উপস্থিত অতিথিবৃন্দ বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও সৌহার্দ্যবোধ গড়ে তুলতে সহায়তা করে। এ ধরনের উদ্যোগ সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে আরও মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে উৎসাহিত করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

তানিয়া আক্তার মাহি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থেকে শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখবে এমআরটি ক্লাব।

ক্লাবের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।

বিশেষ করে সমাজের অবহেলিত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সামনে আরো কাজ করবে বলে জানিয়েছেন সদস্যরা।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা ক্রীড়া সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ