শিরোনাম
ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। পোরশায় ব্র্যাকের মাইক্রােফাইন্যান্স কর্মসূচির আয়োজনে ২৭০০ টি বিনা মূল্যে গাছের চারা বিতরণ । চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

সাতক্ষীরাবাসীর জন্য ভালোবাসা মঞ্চের কুরবানী, অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ

রিপোটারের নাম / ২৪৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬

 

জহর হাসান সাগর ,সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার সামাজিক সংগঠন “ভালোবাসার মঞ্চ”-এর উদ্যোগে পবিত্র কুরবানী উপলক্ষে একটি গরু কুরবানী করে অসহায় ও দুস্থ মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) সাতক্ষীরা জেলার তালা উপজেলার শিবপুর গ্রামে এই কুরবানীর আয়োজন করা হয়। এসময় সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালোবাসার মঞ্চের সভাপতি আকরামুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম, তুহা, তৌহিদুর জাম্মান, আমির হোসেন, অ্যাডভোকেট কবির আহমেদ, বি এম বাবলু রহমান, ফয়সাল হোসেন, জহর হাসান সাগরসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানো এবং দেশের মানুষ ও মাটির প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় থেকেই তাদের এই আয়োজন। “চাই একটু সহানুভূতি” স্লোগানকে সামনে রেখে সংগঠনটি দীর্ঘদিন ধরে মানবিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

এসময় বক্তারা বলেন, কুরবানী শুধু পশু জবাই নয়, বরং ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান তারা।

পরে কুরবানীর মাংস এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ