শিরোনাম
পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ চন্দনাইশে বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সাতবাড়িয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ২’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ জুলাইয়ের শহীদদের স্মরণে ছাতকে জামায়াতের আলোচনা সভা ও বিশেষ মোনাজাত পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালিত লালমনিরহাটের পাটগ্রামে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ

রিপোটারের নাম / ৩৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নে মৎস্য অধিদপ্তরের অভিযানে ১২০ মিটার ফিক্সড ইন্জিন এবং ২০০ মিটার নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পাটগ্রাম উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের সরদারপাড়া সংলগ্ন ৮ নং ওয়ার্ডে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী অভিযান পরিচালনা করে ১২০ মিটারের চারটি ফিক্সড ইঞ্জিন ও প্রায় ২০০মিটার চায়না দোয়ারি জাল জব্দ করেন পাটগ্রাম উপজেলা মৎস্য অফিসার সেলিনা পারভীন। যার আনুমানিক বাজার মুল্য ৩৫ হাজার টাকা। পরে জনসমুক্ষে এ সকল নিষিদ্ধ জাল আগুনে পুঁড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পাটগ্রাম উপজেলা মংস্য অফিসার সেলিনা পারভীন, এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম থানার সাব-ইন্সপেক্টর রাজিয়ুর রহমান , স্থানীয় ইউপি সদস্য এবং প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মাসুম সহ গ্রাম পুলিশ এবং স্থানীয় গ্রামবাসী। পাটগ্রাম উপজেলা মৎস্য অফিসার জানান , মৎস্য ও জলজ জীবন সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ