এফ আই রানা, লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে নজরুল সংগীত,কবিতা আবৃত্তি, চিত্রাংকণ,নাটক ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) পাটগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতা সমুহে পাটগ্রাম উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা – কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা এতে অংশ গ্রহণ করে। এসকল প্রতিযোগিতার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে জাতীয় কবি নজরুল ইসলাম সম্পর্কে জানার বিষয়ে আরো বেশি আগ্রহ সৃষ্টি হবে বলে অভিভাবক, শিক্ষাবীদ ও সচেতন মহলের ধারণা।