শিরোনাম
পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা।  তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে আটক করল বিজিবি চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

পাটগ্রামে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

রিপোটারের নাম / ১৬৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি :  লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১জুলাই) সকাল সাড়ে ১১টায় পাটগ্রাম উপজেলা কমপ্লেক্স ভবন মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো: তানভীর হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট -১ (পাটগ্রাম -হাতিবান্ধা) আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সপিকার রহমান, পাটগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফিজুল হক প্রধান, বিএনপি নেতা বাদশা জাহাঙ্গীর মোস্তাজির চপল প্রমুখ। এসময় সুবিধা ভোগী ব্যক্তিবর্গ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ প্রতিনিধিগণ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, লালমনিরহাট থেকে প্রাপ্ত হুইল চেয়ার ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান এমপি বলেন, যুব সমাজকে বিপদগামীতার পথ থেকে মাঠে ফিরিয়ে আনতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যুব সমাজকে ক্রীড়া ও সুস্থ বিনোদনের মাধ্যমে মাদক ও অপরাধ মুক্ত আগামী প্রজন্ম উপহার দিতে হবে। প্রতিবন্ধীদের সম্পর্কে তিনি বলেন, সরকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বদা সচেষ্ট রয়েছে।অসহায় মানুষের কল্যাণে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
উপকার ভোগী প্রতিবন্ধী ব্যক্তিরা এসব হুইল চেয়ার পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;