শিরোনাম
পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা।  তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে আটক করল বিজিবি চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের প্রধান সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন

রিপোটারের নাম / ১৪৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি :  টানা ২দিনের ভারী বর্ষণের কারণে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন আলোচিত দহগ্রাম ইউনিয়নের দহগ্রাম থেকে আঙ্গরপোতাগামী প্রধান সড়কটি ভেঙ্গে পড়েছে।বৃহস্পতিবার (৬আগস্ট)সকালে অতি বর্ষণে দহগ্রাম সিস্টিয়া পাড়ার নিকট দহগ্রাম থেকে আঙ্গরপোতার সংযোগ স্থাপনকারী এ সড়কটিকে ভাঙ্গণ অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন।দহগ্রাম ইউনিয়নের সিস্টিয়ার পাড়া এলাকায় একমাত্র সংযোগ সড়কটি ভেঙ্গে পড়ায় যোগাযোগ ও গণপরিবহন সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে। সড়কটি ভাঙনের ফলে ২ ও ৩ নং ওয়ার্ড দহগ্রামের মূল বাজারসহ পাটগ্রাম উপজেলার সাথে সম্পূর্ণ ভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। যোগাযোগ বিছিন্ন হয়ে ভোগান্তিতে পড়ছে প্রায় ৫ হাজার মানুষ। আঙ্গরপোতা থেকে বঙ্গেরবাড়ী বাজার,দহগ্রাম হাসপাতাল ও দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়,দহগ্রাম ইউনিয়ন পরিষদ এবং পাটগ্রাম উপজেলা সদরে আসা যাওয়ার এ প্রধান সড়কটি ভেঙ্গে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে দহগ্রামের ২ও ৩ নং ওয়ার্ডসহ এ পথে যাতায়াতকারী সর্ব সাধারণ। এলাকাবাসী এই গুরুত্বপূর্ণ সড়কটি আশু মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগ সহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;